মনে করা হচ্ছে এর পিছনে অন্যতম কারণ হল সূর্যের মতো গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফ্রেশ রাখা। আর সূর্য যেহেতু ব্যাটার, অলরাউন্ডার নন, তাই ইমপ্যাক্ট প্লেয়ার হলে তাকে কোনও বোলারের বদলে খেলানো যাবে। ব্যাট করতে নেমে ৮ বলে ১৬ রান করেন সূর্য, ইনিংস সাজানো ছিল মাত্র ৩টি চার দিয়ে।
আরও পড়ুন: ২৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল কেকেআর, শুরুতেই ফ্লপ! ২৫ রানও করতে পারলেন না তারকা
advertisement
টস হেরে ফিন অ্যালেন আর অজিঙ্ক্য রাহানে কেকেআরের হয়ে শুরুটা খারাপ করেননি, প্রথম উইকেটের জন্য ৫.২ ওভারে ৬৯ রান যোগ করেন। যদিও অ্যালেন ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। এরপর ক্রিজে আসেন ক্যামেরন গ্রিন। গ্রিন সিঙ্গেল নিয়ে খাতা খোলেন এবং পরের ওভারে একটি বিশাল ছয় মারেন, তখন মনে হচ্ছিল তিনি প্রথম ম্যাচেই বড় কিছু করবেন, কিন্তু এরপর এই ২৫ কোটির খেলোয়াড় শুধু একটি চারই মারতে পেরেছিলেন এবং পরে আউট হয়ে যান। ইনিংসের নবম ওভারের পঞ্চম বল শার্দুল ঠাকুর শর্ট ও স্লো দেন, সেটি বাউন্ডারি পার করতে গিয়ে ক্যাচ আউট হন। শেরফেন রাদারফোর্ড তার ক্যাচ নেন। গ্রীন যদি বলটি ঠিকমতো টাইম করতেন তাহলে ছয়ও হতে পারত। তিনি ১০ বলে এক চার ও এক ছয়ের সাহায্যে ১৮ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান করে কেকেআর।
আরও পড়ুন: ভবানীপুর, নন্দীগ্রাম-সহ ১৭৩ থানার ওসি বদল! ভোটের আগে পুলিশে বিরাট রদবদল করল কমিশন
রান তাড়া করতে নেমে শুরু থেকেই পাল্টা মারারে পতে মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকলটন। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা ব্যাটার। রোহিত-রিকলটনের ব্যাটিংয়ের সামনে কোনও জবাবই ছিল নান নাইট বোলারদের। পেস অ্যাটাক নিয়ে কেকেআরের প্রথম থেকেই সংশয় ছিল, কিন্তু নারিন-বরুণ সমৃদ্ধ স্পিন অ্যাটাক ভরসা ছিল কেকেআরের। কিন্তু এদিন দুই তারকা পেসারকেও তুলোধনা করেন মুম্বইয়ের দুই ওপেনার। রোহিত শর্মা একের পর এক অনব্য শট খেলে মাত্র ২৩ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন। শেষ পর্যন্ত ৩৮ বলে ৭৮ রানের ইনিংস খেলে আউট হন রোহিত।
