
Madhyamik Exam 2026: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নজিরবিহীন ঘটনা। জামালপুরে স্কুল পরিদর্শক পেটালেন শিক্ষকরা। পরীক্ষাকেন্দ্রে শিক্ষাকর্মীর ফোন বাজেয়াপ্ত SI-এর। শিক্ষকদেরও তল্লাশির নির্দেশে SI-এর উপর চড়াও। স্কুল পরিদর্শককে মারধর করে আটকে রাখার অভিযোগ। জামালপুর থানার পুলিশ গিয়ে SI কে উদ্ধার করে। নার্সিংহোমে ভরতি জামালপুর পূর্বের স্কুল পরিদর্শক।