TRENDING:

Yuva Sathi Scheme: বেকারদের জন্য সুখবর! মালদহে শুরু ‘স্বনির্ভর বাংলা ক্যাম্প’, রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন করবেন কীভাবে? জেনে নিন ফর্ম জমা দেওয়ার প্রয়োজনীয় নথির তালিকা

Last Updated:
Yuva Sathi Scheme Camp in Malda: বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে যুবসাথী প্রকল্পে মাসে ১৫০০ টাকা দেওয়ার ঘোষণা রাজ্যের। মালদহে বিশেষ স্বনির্ভর বাংলা ক্যাম্পে ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণ করা হবে আবেদনপত্র
advertisement
1/6
মালদহে শুরু ‘স্বনির্ভর বাংলা ক্যাম্প’,রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন করবেন কীভাবে?
কর্মসংস্থানহীন যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে এবারে বিশেষ প্রকল্প রাজ্য সরকারের। যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের দেওয়া হবে মাসিক ১৫০০ টাকা। প্রতিটি জেলায় বিধানসভা, ব্লক ও পৌরসভা ভিত্তিক বিশেষ ক্যাম্পের মাধ্যমে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
এক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।‌ ০১.০৪.২০২৬ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং বর্তমানে অন্য কোনও সরকারি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাচ্ছেন না এমন হতে হবে।
advertisement
3/6
ফর্ম জমা দেওয়ার সময় আবেদনকারীদের সঙ্গে নিয়ে আসতে হবে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট অথবা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। আধার কার্ড, ভোটার কার্ড,‌ ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠা কপি বা বাতিল চেক। এসসি,এসটি,ওবিসি শ্রেণিভুক্ত জাতিগত শংসাপত্র ইত্যাদি নথিগুলোর স্ব-স্বাক্ষরিত কপি ও পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি নিয়ে হাজির হতে হবে ক্যাম্পে।
advertisement
4/6
মালদহ জেলার প্রতিটি ব্লক ও দুটি পৌরসভার মোট ১৭টি স্থানে ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি চলবে আবেদন প্রক্রিয়া। সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত 'স্বনির্ভর বাংলা ক্যাম্প' এর মাধ্যমে গ্রহণ করা হবে আবেদন ফর্ম।
advertisement
5/6
প্রথম দিনে ক্যাম্প পরিদর্শনের পর মালদহের জেলা শাসক প্রীতি গোয়েল জানান, "বিশেষ এই ক্যাম্পগুলোতে বিভিন্ন ব্লকে অঞ্চল ভিত্তিক ও পৌরসভায় ওয়ার্ড ভিত্তিক পরিষেবা দেওয়া হবে। মানুষের যেন অসুবিধা না হয় সেদিক লক্ষ্য রেখে ফর্ম জমা নেওয়ার একাধিক টেবিল করা হয়েছে।"
advertisement
6/6
তিনি আরও জানান, "পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ও আর‌এল‌আই প্রকল্প সহ ইত্যাদি প্রকল্পের সুযোগ-সুবিধা মিলবে বিশেষ এই ক্যাম্পে। এক্ষেত্রে আবেদনকারীদের প্রয়োজনীয় নথি গুলো নিয়ে সময়সীমার মধ্যে জমা দিতে হবে ক্যাম্পে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Yuva Sathi Scheme: বেকারদের জন্য সুখবর! মালদহে শুরু ‘স্বনির্ভর বাংলা ক্যাম্প’, রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন করবেন কীভাবে? জেনে নিন ফর্ম জমা দেওয়ার প্রয়োজনীয় নথির তালিকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল