TRENDING:

Yuva Sathi 2026: স্কুল মাঠ থেকে ব্লক অফিস! যুব সাথীর ফর্ম তুলতে লম্বা লাইনে হাজার হাজার আবেদনকারী

Last Updated:
Yuva Sathi 2026: রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’-র রেজিস্ট্রেশন শুরু হতেই বেকার যুবক-যুবতী, কৃষক বন্ধু ও লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের দীর্ঘ লাইন দেখা গেল একাধিক জেলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ঘোষণা অনুযায়ী এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
advertisement
1/5
স্কুল মাঠ থেকে ব্লক অফিস! যুব সাথীর ফর্ম তুলতে লম্বা লাইনে হাজার হাজার আবেদনকারী
রবিবার ছুটির দিনেও রাজ্যের বিভিন্ন ব্লক চত্বরে চোখে পড়ল উপচে পড়া ভিড়। রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’-র রেজিস্ট্রেশন শুরু হতেই বেকার যুবক-যুবতী, কৃষক বন্ধু ও লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের দীর্ঘ লাইন দেখা গেল একাধিক জেলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ঘোষণা অনুযায়ী এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
advertisement
2/5
বাঁকুড়া জেলায় উপচে পড়া ভিড়বাঁকুড়ার পাত্রসায় ব্লক চত্বরে রেজিস্ট্রেশন ক্যাম্পে সকাল থেকেই ভিড় উপচে পড়ে। ব্লকের মোট ১০টি গ্রাম পঞ্চায়েত—যার মধ্যে পাঁচটি সোনামুখী ও পাঁচটি ইন্দাস বিধানসভার অধীনে—এই দুই অংশে আলাদা আলাদা ক্যাম্প করা হয়েছে। তবুও ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। বাঁকুড়া পুরসভা এলাকাতেও এডওয়ার্ড মেমোরিয়াল হলে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দিতে দেখা যায় যুবক-যুবতীদের।
advertisement
3/5
দক্ষিণ ২৪ পরগনায় কুলতলি ব্লকেও একই ছবিদক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকে ব্লক প্রশাসনের উদ্যোগে জামতলা ভগবানচন্দ্র স্কুল মাঠে একাধিক গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন ক্যাম্প করা হয়েছে। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা।
advertisement
4/5
উত্তরবঙ্গেও ভিড়উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১ নম্বর ব্লকেও বিপ্রীত এলাকায় ক্যাম্পে সকাল থেকেই আসতে শুরু করেন বহু বেকার যুবক-যুবতী। শুধু যুব সাথী নয়, এই ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্পের আবেদনও নেওয়া হচ্ছে।
advertisement
5/5
বাগদায় হেলেঞ্চা স্কুলে লম্বা লাইনউত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়ে রেজিস্ট্রেশন ক্যাম্পে সকাল থেকেই দীর্ঘ লাইন। আবেদনকারীরা জানান, এই ভাতা ভবিষ্যতে বিভিন্ন চাকরির পরীক্ষা, ফর্ম ফিলাপ ও যাতায়াত খরচে বড় সহায় হবে।অনেকেই জানান, এতদিন চাকরির ফর্ম পূরণ করতে টাকা জোগাড় করতে পরিবারের উপর নির্ভর করতে হত। যুব সাথী প্রকল্প চালু হওয়ায় সেই সমস্যার কিছুটা সমাধান হবে বলেই আশা করছেন তারা। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বহু আবেদনকারী।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Yuva Sathi 2026: স্কুল মাঠ থেকে ব্লক অফিস! যুব সাথীর ফর্ম তুলতে লম্বা লাইনে হাজার হাজার আবেদনকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল