TRENDING:

Yuba Sathi: ‘চাকরি প্রয়োজন, কিন্তু এর সঙ্গে ভাতার কোনও সম্পর্ক নেই’- এপ্রিল থেকেই অ্যাকাউন্টে ঢুকবে দেদার টাকা

Last Updated:
Yuva Sathi Scheme: যুবসাথী প্রকল্পে কড়কড়ে অনেকগুলো টাকা, এপ্রিল মাস থেকেই লক্ষ্মীলাভ বেকার যুবক-যুবতীদের
advertisement
1/5
‘চাকরি প্রয়োজন,কিন্তু এর সঙ্গে ভাতার কোনও সম্পর্ক নেই’-এপ্রিল থেকে অ্যাকাউন্টে দেদার টাকা
কলকাতা: ১ এপ্রিল থেকে টাকা ঢুকবে  অ্যাকাউন্টে। ভোটের আগেই বাংলার যুবসাথী প্রকল্পের সহায়তা পাবেন উপভোক্তা।
advertisement
2/5
হুগলিতেও শুরু হয়েছে যুবসাথীর কাজ। ফর্ম জমা নেওয়া চলছে সরকারি শিবিরে। চুঁচুড়া রবীন্দ্র ভবনে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা শিবির। চুঁচুড়া পুরসভার প্রতিনিধিরা সাহায্য করছেন উপভোক্তাদের। ফর্ম ফিলাপ করে জমা দেওয়া চলছে। দশ দিন ধরে চলবে শিবির।
advertisement
3/5
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার শিবিরে ঘুরছেন। চুঁচুড়া বিধানসভার চারটি শিবিরে। উপভোক্তা ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক সমতুল পাশ যুবক যুবতীরা সকাল থেকে লাইন দিয়েছেন যুব ভাতা পেতে।
advertisement
4/5
তাঁরা বলছেন,‘বেকার আছি কিছু ভাতা পাব এটা ভাল।’ আবার কেউ বলছেন,চাকরির প্রস্তুতি ফর্ম ফিলাপে কাজে লাগবে টাকা।অনেক কলেজ পড়ুয়াও আছেন যাদের পরিবহন খরচ চলবে এই ভাতায়।
advertisement
5/5
আবার কারোও মত চাকরি প্রয়োজন কিন্তু এর ভাতার সঙ্গে সম্পর্ক নেই। পিএইচডি করছেন এক যুবক তুহীন কুমার নাথ তাকেও দেখা গেলো ভাতার লাইনে। স্নাতক এক যুবক বলেন,চাকরি চাই।কিন্তু ভাতা পেলে সেটা নিতে অসুবিধা নাই। Input -Somnath Ghosh
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Yuba Sathi: ‘চাকরি প্রয়োজন, কিন্তু এর সঙ্গে ভাতার কোনও সম্পর্ক নেই’- এপ্রিল থেকেই অ্যাকাউন্টে ঢুকবে দেদার টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল