TRENDING:

Mamata Banerjee: ‘কে প্রার্থী ভুলে যান, আমিই সব আসনে প্রার্থী’! ১০ বছর পর ফিরে এল মমতার সেই সোচ্চার আবেদন! বললেন, 'আমার ভরসাতেই ভোটটা দেবেন'

Last Updated:

Mamata Banerjee: রবিবার পুরুলিয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তিনিই ‘সব জায়গায় প্রার্থী’৷ ২০১৬ সালের পরে ২০২৬-এ ফের মমতা বন্দ্যোপাধ্যায় একই আবেদনে সোচ্চার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বাঁকুড়া, পুরুলিয়ায় নির্বাচনের প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার পুরুলিয়া থেকে মমতা জানিয়ে দিলেন তিনিই ‘সব জায়গায় প্রার্থী’৷ ২০১৬ সালের পরে ২০২৬, ফের মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমিই সব আসনে প্রার্থী। ২০১৬ সালের রাজগঞ্জের সভা থেকে প্রথম বলেছিলেন, ২৯৪ আসনে আমিই প্রার্থী৷ ফের তৃণমূল সুপ্রিমোর গলায় একই ঝাঁঝ, একই আবেদনে সোচ্চার হলেন তিনি৷
‘কে প্রার্থী ভুলে যান, আমিই সব আসনে প্রার্থী’! ১০ বছর পর ফিরে এল মমতার সেই সোচ্চার আবেদন! বললেন, 'আমার ভরসাতেই ভোটটা দেবেন'
‘কে প্রার্থী ভুলে যান, আমিই সব আসনে প্রার্থী’! ১০ বছর পর ফিরে এল মমতার সেই সোচ্চার আবেদন! বললেন, 'আমার ভরসাতেই ভোটটা দেবেন'
advertisement

পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে সন্ধ্যারানি টুডুকে প্রার্থী করেছে তৃণমূল৷ তাঁর প্রচারে গিয়েই মমতা বলেন, ‘‘কে প্রার্থী দেখতে হবে না। আমিই প্রার্থী। আমার উপর ভরসা রেখে ভোটটা দেবেন। তৃণমূলই সরকার গড়বে। যতই করো চক্রান্ত, সব হবে ব্যর্থ। আর যেন জঙ্গলমহলে অশান্তি ফিরে না আসে। ভোটের আগে টাকা দিলে নিয়ে নেবেন, ভোট দেবেন না। ওরা বলে এক, করে আর এক৷ রক্ত চাই না আমরা। আমরা শান্তি চাই। এমন সরকার কোথাও খুঁজে পাবে নাকো তুমি।’’

advertisement

আরও পড়ুন: গোছা গোছা চুল আটকে আছে বাথরুমের ড্রেনের মুখে? জল জমে নোংরা দশা! হাত লাগাতে হবেই না, এইভাবে পরিষ্কার করলে ২ মিনিটে ফাঁকা হবে জালের মুখ

গতকালই তৃণমূল জমানার চার্জশিট পেশ করে মমতা সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এদিন নাম না করেই শাহকে আক্রমণ করলেন মমতা৷ তিনি বলেন, ‘‘গতকাল বিজেপি দলের এক খুব বড় নেতা। দাঙ্গা করে ক্ষমতায় এসেছিলেন। তিনি নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করেছেন। আমি তো বলছি, আগে আপনার বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করি। কত মানুষকে মেরেছেন দাঙ্গা করে। যখন আমেরিকা থেকে শিকল বেঁধে বিমানে করে দিল্লি নিয়ে আসা হল তখন কোথায় ছিলেন? একটা গর্ধসত্য দল। ওনার আবার দুই কান কাটা। মানুষের কথা শুনতে পায় না। মানুষের নাম কাটা ওনার কাজ। দাঙ্গাকারী, স্বৈরাচারী, গণতন্ত্র হত্যাকারী। এদের কেউ ভোট দেবেন না। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমার একটাই ক্ষমতা চাই, মানুষের ক্ষমতা।’’

advertisement

আরও পড়ুন: LPG সিলিন্ডার নেওয়ার আগে এই একটি জিনিস ‘চেক’ করে নিয়েছেন তো? নাহলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষ্ণনগরে আইপিএল ফ্যান পার্ক, উন্মাদনায় মেতে উঠবে ক্রিকেটপ্রেমীরা
আরও দেখুন

মমতা বলেন, ‘‘বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ওরে যাও ডাক্তারের থেকে রিপোর্ট নাও। গতবার আমাকে পায়ে ব্যান্ডেজ নিয়ে মানুষের কাছে যেতে হয়েছিল। আমাকে মারার পরিকল্পনা করছো নাকি? মানুষের চরিত্র হননের আগে এরকম কিছু প্রমাণ রাখে। আমাকে মারার চক্রান্ত করছো নাকি?’’

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Mamata Banerjee: ‘কে প্রার্থী ভুলে যান, আমিই সব আসনে প্রার্থী’! ১০ বছর পর ফিরে এল মমতার সেই সোচ্চার আবেদন! বললেন, 'আমার ভরসাতেই ভোটটা দেবেন'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল