TRENDING:

SIR: ২ বুথে বাদ ৬০৯ ভোটার! ফাঁসিদেওয়ার লাহুগছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ!

Last Updated:

একের পর দুই বুথে বাদ পড়ল ৬০৯ ভোটারের নাম। ক্ষোভে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। ফাঁসিদেওয়ার লাহুগছ গ্রামে এই দৃশ্য দেখা গেল। ফাঁসিদেওয়া বিধানসভার ২২৩ ও ২২৪ নম্বর বুথে মোট ভোটার ১৫৩৩ জন। আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট হাতে পেয়েই ক্ষোভ প্রকাশ করেন বাদ যাওয়া ভোটাররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ মিশ্র, ফাঁসিদেওয়া: একের পর দুই বুথে বাদ পড়ল ৬০৯ ভোটারের নাম। ক্ষোভে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। ফাঁসিদেওয়ার লাহুগছ গ্রামে এই দৃশ্য দেখা গেল। ফাঁসিদেওয়া বিধানসভার ২২৩ ও ২২৪ নম্বর বুথে মোট ভোটার ১৫৩৩ জন। আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট হাতে পেয়েই ক্ষোভ প্রকাশ করেন বাদ যাওয়া ভোটাররা। অভিযোগ, সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ হ‌ওয়ার পর ২ বুথের মোট ৭০০ বেশি ভোটারদের বিচারাধীন অবস্থায় রাখা হয়। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট হাতে আসতেই আতঙ্কে পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়। ২ বুথে মোট ৬০৯ জন ভোটারের নাম বাদ পড়ায় এ দিন রাজ্য সড়ক অবরোধ করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাদ পড়া ভোটাররা। বাদ পড়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার পরিবার, প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ সাধারণ ভোটাররা। বর্তমান পঞ্চায়েত সদস্যর অভিযোগ, ২০০২ সালে নাম রয়েছে। ১৯৮৭ সালে জমির দলিল দেওয়ার পরেও নাম বাদ দেওয়া হয়েছে। সংখ্যালঘু ভোটারদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। এক‌ই অভিযোগ, প্রাক্তন পঞ্চায়েত সদস্যর‌ও। ২০০২ সালে নাম থাকলেও বাদ দেওয়া হয়েছে। সঠিকভাবে ভোটার তালিকায় নাম না উঠলে আগামী দিনে বিক্ষোভ হবে।
SIR List
SIR List
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/কোচবিহার/
SIR: ২ বুথে বাদ ৬০৯ ভোটার! ফাঁসিদেওয়ার লাহুগছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল