West Medinipur News: তৃণমূলের মেগা শো! বর্ণাঢ্য শোভাযাত্রায় মানস ভুঁইয়া-সহ ছয় প্রার্থী! কী করলেন জানেন মানসরা?
- Reported by:Ranjan Chanda
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
বৃহস্পতিবার কয়েক হাজার দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা কার্যালয়ে পৌঁছায়। পরে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থীরা।
advertisement
1/6

বৃহস্পতিবার নির্বাচনী রণদামামা বাজিয়ে খড়্গপুর মহকুমা শাসকের দফতরে শক্তিপ্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। এদিন মহকুমার অন্তর্গত ছয়টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা সুসজ্জিত মিছিল করে তাঁদের মনোনয়ন পত্র জমা দেন। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই খড়্গপুর শহরজুড়ে শাসক শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা চোখে পড়ে। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
2/6
মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের তালিকায় ছিলেন হেভিওয়েট নেতা থেকে শুরু করে জেলার পরিচিত মুখেরা। সবং বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মানস ভুঁইয়া এবং খড়গপুর গ্রামীণ থেকে দিনেন্দ্র রায় এদিন মনোনয়ন পেশ করেন। এছাড়াও খড়গপুর সদরের প্রার্থী প্রদীপ সরকার, নারায়ণগড়ের প্রতিভা মাইতি, কেশিয়াড়ির রামজীবন মান্ডি এবং দাঁতন বিধানসভা কেন্দ্রের প্রার্থী মানিক মাইতি মহকুমা শাসকের দফতরে পৌঁছে তাঁদের প্রার্থীপদ দাখিল করেন। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
3/6
এদিনের মূল আকর্ষণ ছিল খড়গপুর সদরের প্রার্থী প্রদীপ সরকারের কার্যালয় থেকে বের হওয়া বিশাল মিছিল। কয়েক হাজার দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে এই বর্ণাঢ্য মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা কার্যালয়ে পৌঁছায়। মিছিলে ঢাক, ব্যান্ডপার্টি, ধামসা মাদল এবং ঘাসফুল শিবিরের পতাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
4/6
মনোনয়ন পেশের এই কর্মসূচিতে প্রার্থীদের মনোবল বাড়াতে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া। তাঁর পাশাপাশি জেলা তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বকেও মিছিলে সামনের সারিতে দেখা যায়। দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে এবং কর্মীদের একজোট হয়ে লড়াই করার ডাক দেন উপস্থিত নেতৃত্বরা। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
5/6
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ জুন মালিয়া অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে, খড়গপুর মহকুমার প্রতিটি আসন থেকেই তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। তিনি বলেন, "জনগণ উন্নয়নের পক্ষে রয়েছেন এবং প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মনোনয়ন জমা দিয়েছেন। আমাদের লক্ষ্য মহকুমার সবকটি কেন্দ্রে থেকে জয়লাভ করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা।" (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
6/6
তৃণমূলের এই বড়সড় কর্মসূচির সমান্তরালে এদিন অন্যান্য দলের তৎপরতাও নজরে এসেছে। কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিএসপি (BSP)-র পক্ষ থেকেও এদিন মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে। সব মিলিয়ে মনোনয়ন জমা দেওয়ার এই প্রক্রিয়াকে কেন্দ্র করে খড়গপুর মহকুমা চত্বরে এখন পুরোদমে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: তৃণমূলের মেগা শো! বর্ণাঢ্য শোভাযাত্রায় মানস ভুঁইয়া-সহ ছয় প্রার্থী! কী করলেন জানেন মানসরা?