Indian Railways: হোলির আগে রেলের বড় ঘোষণা! একাধিক ট্রেনে বাড়ছে কোচের সংখ্যা, জেনে নিন তালিকায় কোন কোন ট্রেন?
- Reported by:Ranjan Chanda
- Published by:Ananya Chakraborty
Last Updated:
South Eastern Railway: যাত্রী চাপ কমাতে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন একাধিক দূরপাল্লার ট্রেনে জেনারেল কোচ বাড়াল। শালিমার ও সাঁতরাগাছি থেকে হোলি স্পেশাল ট্রেনও চালানো হবে।
advertisement
1/6

যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর। এবার যাত্রী চাপ কমাতে একাধিক সিদ্ধান্ত রেলের। একদিকে যখন বিভিন্ন দূরপাল্লার ট্রেনে সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে তেমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ বাড়িয়েছে রেল। এবার দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের তত্বাবধানে একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনে কোচের সংখ্যা বৃদ্ধি করছে রেল কর্তৃপক্ষ।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
2/6
প্রসঙ্গত যাত্রী সুবিধার্থে, টিকিট কাটার যাতে অসুবিধা না হয়, সে বিষয়কে মাথায় রেখে একাধিক ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি করেছে রেল। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানান হয়েছে। শুধু তাই নয়, আসন্ন হোলিকে কেন্দ্র করে একাধিক হোলি স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল। সাঁতরাগাছি এবং শালিমার স্টেশন থেকে ছাড়বে এই ট্রেনগুলো।
advertisement
3/6
রেল সূত্রে জানা গিয়েছে, ২২৯০৫/২২৯০৬ ওখা-শালিমার- ওখা এক্সপ্রেস এর একটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ বৃদ্ধি করা হবে। আগামী ২৬ এপ্রিল ও ২৮ এপ্রিল থেকে ডাউন ও আপ লাইনে এই কোচের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
advertisement
4/6
একইভাবে, ১২৯০৫/১২৯০৬ পোরবন্দর-শালিমার-পোরবন্দর এক্সপ্রেস এর একটি জেনারেল সেকেন্ড ক্লাস কামরা বৃদ্ধি করা হবে। প্রসঙ্গত এই দুটি শালিমার থেকে আপ এবং ডাউনের ট্রেন বেশ জনপ্রিয় সকলের কাছে। ২৯ এপ্রিল ডাউন এবং ১ মে ২০২৬ থেকে এই কোচের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে দক্ষিণ-পূর্ব রেল সুত্রে খবর।
advertisement
5/6
১২৯৪৯/১২৯৫০ পোরবন্দর-সাঁতরাগাছি- পোরবন্দর এক্সপ্রেসের দুটি জেনারেল সেকেন্ড ক্লাস কামরা বৃদ্ধি করা হবে। পোরবন্দর থেকে ডাউন সাঁতরাগাছি ট্রেনে ১ মে থেকে এবং পোরবন্দরগামী আপ এক্সপ্রেস ট্রেনে ৩ মে ২০২৬ থেকে দুটি দ্বিতীয় শ্রেণীর কোচ বাড়ান হবে।
advertisement
6/6
যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে, যাতে যাত্রীদের টিকিট কাটতে অসুবিধা না হয়, এবং জেনারেল টিকিট যাতে দ্রুত মিলতে পারে, তার জন্য এই কোচ বৃদ্ধির সিদ্ধান্ত। দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শালিমার এবং সাঁতরাগাছি থেকে বিভিন্ন দূরপাল্লার ট্রেনে কোচের সংখ্যা বৃদ্ধি হওয়াতে টিকিট কাটাতে অসুবিধা হবে না। উৎসবের আবহে এমন সিদ্ধান্ত ও রীতিমত আশাব্যঞ্জক যাত্রীদের কাছে। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Indian Railways: হোলির আগে রেলের বড় ঘোষণা! একাধিক ট্রেনে বাড়ছে কোচের সংখ্যা, জেনে নিন তালিকায় কোন কোন ট্রেন?