বিজেপির উপর অভিমান থেকেই নির্দল হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত মাদারিহাটের টিম্পুর
- Reported by:Annanya Dey
- Published by:Pooja Basu
Last Updated:
Alipurduar News: দলের উপর অভিমান থেকেই নির্দল প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন বীরপাড়ার বিজেপি মণ্ডল সভাপতি টিম্পু ওঁরাও। বীরপাড়া-মাদারিহাট ব্লকের বিজেপির অন্যতম মুখ ছিলেন টিম্পু। তাঁর বিজেপি ছেড়ে যাওয়া এক অপূরণীয় ক্ষতি বলে মানছেন দলের একাংশ।
advertisement
1/5

মাদারিহাট, অনন্যা দে: দলের উপর অভিমান থেকেই নির্দল প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন বীরপাড়ার বিজেপি মণ্ডল সভাপতি টিম্পু ওঁরাও।বীরপাড়া-মাদারিহাট ব্লকের বিজেপির অন্যতম মুখ ছিলেন টিম্পু।তাঁর বিজেপি ছেড়ে যাওয়া এক অপূরণীয় ক্ষতি বলে মানছেন দলের একাংশ।
advertisement
2/5
এই বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন টিম্পু ওঁরাও। বীরপাড়া মাদারিহাট এলাকায় যেহেতু আদিবাসী মানুষদের বসতি বেশি তাই মনে করা হয়েছিল প্রার্থী এবারে টিম্পু হবে। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিলেন টিম্পু।
advertisement
3/5
কিন্তু এরপরেই তাল কাটল। রাজ্য বিজেপির তরফে দ্বিতীয় প্রার্থী তালিকায় ঘোষণা হল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম। বিজেপির প্রার্থী হলেন লক্ষণ লিম্বু। টিম্পুর নাম নেই সেখানে। মনে বড় আঘাত পেয়েছিলেন তিনি।
advertisement
4/5
যেদিন মাদারিহাটের প্রার্থীর নাম সামনে আসে সেদিন থেকেই বিজেপির দলের অভ্যন্তরে বিক্ষোভ শুরু হয়। বীরপাড়ার বিজেপি অফিসে তালা দিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করেন টিম্পু। সঙ্গে ছিলেন দলের বিক্ষুব্ধ নেতা ও কর্মীরা। টিম্পু সেদিন বলেছিলেন প্রার্থী বদল না হলে তিনি বিজেপির হয়ে নির্বাচনের কোনও কাজ করবেন না।
advertisement
5/5
দু’সপ্তাহ কেটে গেলেও মাদারিহাট বিধানসভার বিজেপি প্রার্থীর নাম বদল না হওয়ায় দল ছাড়লেন টিম্পু। নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি জানান, "মাদারিহাট বিধানসভা এমন কোনও মানুষের হাতে যেতে দেব না, যিনি ভবিষ্যতে কোনও কাজ করবেন না। দল আমাকে টিকিট দেয়নি সেটা দলের বিষয়। শুধুমাত্র মানুষের জন্য কাজ করব ভেবেই নির্দল হয়ে লড়ব।"