Adhir Ranjan Chowdhury: 'মুখ্যমন্ত্রী কি আমাকে খাতিরদারি করছেন?' কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে অভিষেকের কটাক্ষের জবাবে চ্যালেঞ্জ অধীরের! ৩০ বছর পর বহরমপুরে বড় লড়াই
- Reported by:Koushik Adhikary
- Published by:Shubhagata Dey
Last Updated:
Adhir Ranjan Chowdhury: SIR-এ নাম বাদের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ লক্ষ। খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে আগেই বাদ চলে গিয়েছে প্রায় ৬৩ লক্ষ। নিষ্পত্তি হওয়া ৪০ লক্ষ বিবেচনাধীনের মধ্যে ১৮ লক্ষ বাদের তালিকায়। চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টে আরও ২ লক্ষের নাম প্রকাশ।
advertisement
1/6

*মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ৩০ বছর পর ফের বিধানসভা নির্বাচনে লড়বেন অধীর চৌধুরী। ইতিমধ্যেই দিল্লি থেকে তিনি বহরমপুরে নিজের বাসভবনে এসেছেন অধীর চৌধুরী। সোমবার গোরাবাজারে সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরী বলেন, আমি তো নির্বাচনে লড়াই করছি এটা তো প্রথম না। আমি আগেও নির্বাচনে লড়াই করেছি। বিধায়ক ছিলাম। টানা ১৯৯৯ থেকে লোকসভা সাংসদ ছিলাম। ২০২৪ সালে লোকসভা আসনে লড়াই করেছিলাম। আবার আমাকে দল চেয়েছে প্রার্থী করেছে। আমি তাই বহরমপুর বিধানসভাতে লড়াই করব।
advertisement
2/6
*দিল্লির নির্বাচন কমিশনের কাছে মমতাকে প্রচার থেকে সরিয়ে দেওয়ার দাবি বিজেপির, হারের ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে মমতা, ভোটারদের ভয় দেখানোর চেষ্টা মমতার কমিশনে বললেন সুকান্ত। অধীর চৌধুরী বলেন, আমরা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক এটাই আমরা চাই।
advertisement
3/6
*অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার নওদায় অভিযোগ করেছে অধীর চৌধুরী, হুমায়ুন কবীর দু'জনেই বিজেপির সিকিউরিটি নিয়ে ঘোরাফেরা করছে। সেই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, আমাকে আজ থেকে নয় ২০১৯ সাল থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেওয়া হয়েছে। এছাড়াও আমাকে রাজ্যে পুলিশের নিরাপত্তা বাহিনী দেওয়া হয়েছে। পাইলট গাড়ি যেটা থাকে সেটাও রাজ্যে পুলিশের। তাহলে কী মুখ্যমন্ত্রী আমাকে খাতিরদারি করছেন, বলেও পাল্টা কটাক্ষ করেন অধীর চৌধুরী।
advertisement
4/6
*বাংলায় SIR-এ নাম বাদের সংখ্যা বেড়ে ৮১ লক্ষ। খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে আগেই বাদ ৬৩ লক্ষের ওপর নাম বাদ। নিষ্পত্তি হওয়া ৪০ লক্ষ বিবেচনাধীনের মধ্যে ১৮ লক্ষ বাদের তালিকায়। চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টে আরও ২ লক্ষের নাম প্রকাশ। সেই নিয়ে অধীর চৌধুরী বলেন, আমরা চাই সমস্ত ভোটাররা থাকুক যারা বৈধ আছে। কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি সমস্ত বৈধ ভোটাররা যেন তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।
advertisement
5/6
*ট্রাইব্যুনালে যাওয়ার মতো অনেক গরীব মানুষের নাম বাদ চলে যাওয়া প্রসঙ্গে। অধীর চৌধুরী বলেন, ফরাক্কাতে আমাদের কংগ্রেস মনোনিত প্রার্থী মাহাতাব সেখ তার নাম বাদ আছে SIR তালিকায়। তার ছেলের নাম থাকলেও তার নাম বাতিল আছে।
advertisement
6/6
করে প্রতি বছর। যখনই দেখে বিপদ তখনই বলবে আমি ২৯৪ কেন্দ্রে প্রার্থী। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপদ দেখতেই বলে দিচ্ছেন সব আসনে আমি প্রার্থী। মুখ্যমন্ত্রী এখন বিধানসভা নির্বাচনে সমস্যায় পড়েছেন তাই তিনি এই বক্তব্য রাখছেন।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Adhir Ranjan Chowdhury: 'মুখ্যমন্ত্রী কি আমাকে খাতিরদারি করছেন?' কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে অভিষেকের কটাক্ষের জবাবে চ্যালেঞ্জ অধীরের! ৩০ বছর পর বহরমপুরে বড় লড়াই