TRENDING:

WB Assembly Election 2026: অশান্তি রুখতে এবার ‘লেডি কমান্ডো’! ক্যানিংয়ে কেন্দ্রীয় বাহিনীর ‘মহিলা ব্রিগেড’, রুট মার্চ শুরু হতেই হাঁ করে তাকিয়ে দেখলেন বাসিন্দারা

Last Updated:
West Bengal Assembly Election 2026: ক্যানিংয়ের অলিগলিতে এবার বুটের শব্দ। ভোটের আবহে অশান্তি রুখতে ময়দানে নামল কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানরা। পুরুষ সহকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কড়া নজরদারি চালাচ্ছেন তাঁরা।
advertisement
1/6
অশান্তি রুখতে এবার ‘লেডি কমান্ডো’! ক্যানিংয়ে কেন্দ্রীয় বাহিনীর ‘মহিলা ব্রিগেড’-র রুট মার্চ
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। নির্বাচন কমিশন রাজ্যে ২৯৪টি আসনে ২ দফায় ভোট গ্রহণ করবে, যা ২৩ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং ৪ মে ফলাফল ঘোষিত হবে। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের নাম ঘোষণা হয়ে গেছে চলছে জোর কদমে প্রচার। (তথ্য ও ছবি: সুমন সাহা)
advertisement
2/6
রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত বাংলার রাজনীতি। আর সেই ভোট যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, তার জন্য নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা রাজ্যকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক এক নির্দেশিকা অনুযায়ী, আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে মোতায়েন করা হচ্ছে আরও ১৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে রেকর্ড ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
advertisement
3/6
কমিশন সূত্রে খবর, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের আর্জি মেনেই এই বিপুল পরিমাণ বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। প্রার্থীদের সোশ্যাল মিডিয়াতে কমিশনের নজরদারি। জানা গিয়েছে, পাঁচটি পর্যায়ে ধাপে ধাপে রাজ্যে প্রবেশ করবে বাহিনী।
advertisement
4/6
ক্যানিংয়ের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার বিশেষ দায়িত্বে মহিলা কেন্দ্রীয় বাহিনী দাপাচ্ছে ক্যানিং তাঁদের হাতেই নিরাপত্তার দায়িত্ব। সাম্প্রতিককালে এই এলাকায় মহিলা হোমগার্ডকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে এলাকার মানুষ, সেই কারণে কি নিরাপত্তার দায়িত্বে মহিলা কেন্দ্রীয় বাহিনী।
advertisement
5/6
এক সময় যেখানে নারীদের ভূমিকা প্রধানত চিকিৎসা ও নার্সিং পরিষেবার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে ধীরে ধীরে এর মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্তমানে সেনা, নৌ ও বায়ুসেনার বিভিন্ন শাখায় নারী আধিকারিকরা ক্রমশ এগিয়ে চলছে তারা।
advertisement
6/6
বিভিন্ন কাজের দায়িত্ব থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নারীরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করছেন। গত কয়েক দশকে তাদের এগিয়ে চলার ক্ষেত্রে এই ধরনের ছবি উঠে এসেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের জন্য নারীরা কত কয়েক দশকের তুলনায় অনেক বেশি এগিয়ে। (তথ্য ও ছবি: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: অশান্তি রুখতে এবার ‘লেডি কমান্ডো’! ক্যানিংয়ে কেন্দ্রীয় বাহিনীর ‘মহিলা ব্রিগেড’, রুট মার্চ শুরু হতেই হাঁ করে তাকিয়ে দেখলেন বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল