Rainfall alert: কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি আসছে! সঙ্গে ৪০ কিমি বেগে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Rainfall alert: দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দুই থেকে তিন ঘণ্টাযর মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ওই দুই জেলায়।
advertisement
1/5

রাজ্যের দক্ষিণবঙ্গের দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
2/5
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের হুগলি এবং বাঁকুড়া জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে ওই দুই জেলায়, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। ইতি মধ্যেই উত্তর ২৪ পরগনা এবং কলকাতা কিছু অংশে বৃষ্টি শুরু হয়েছে।
advertisement
3/5
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, শুক্রবার ভারী বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। ৫০ কিমি থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
advertisement
4/5
সকালের বুলেটিনে আবহাওয়া দফতর জানিয়েছিল, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে। সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলায় অস্বস্তি বাড়বে। শুক্রবার থেকে রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী এবং আশঙ্কা বজ্রপাতেরও।
advertisement
5/5
আজ, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। তাপমাত্রা বাড়তে পারে। ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/হুগলি/
Rainfall alert: কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি আসছে! সঙ্গে ৪০ কিমি বেগে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা