WB Assembly Election 2026: অসামাজিক কার্যকলাপ-নির্বাচনবিধি লঙ্ঘন অতীত! এবার গাড়িতে বসানো সিসিটিভি থেকে চলবে নজরদারি, ভোটের আগে মালদহে নিরাপত্তার কড়াকড়ি
- Reported by:Jiam Momin
- Published by:Sneha Paul
Last Updated:
West Bengal Assembly Election 2026: শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে জেলায় জেলায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মালদহ জেলা প্রশাসনও নিরাপত্তা আঁটোসাঁটো করছে।
advertisement
1/5

নির্বাচনী আবহে নিরাপত্তায় জোর মালদহ জেলা প্রশাসনের। এবার বিশেষ নজরদারি চালাতে স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম ও নির্বাচনী আধিকারিকদের গাড়িতে সিসি ক্যামেরা বসাল জেলা প্রশাসন। ভোটের প্রাক্কালে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপরতা শুরু করেছে জেলা পুলিশ ও জেলা প্রশাসন। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
advertisement
2/5
আন্তঃরাজ্য সীমান্ত ও গুরুত্বপূর্ণ সড়কপথ, রাস্তা সহ বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে এবার নাকা চেকিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালাতে জেলায় এসএসটি অর্থাৎ স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম গঠন করা হয়েছে।
advertisement
3/5
জেলার প্রতিটি ব্লক ও বিধানসভা এলাকায় নির্বাচনী আধিকারিকরা এই গাড়ি থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সরাসরি নজরদারি চালাবেন। অসামাজিক কার্যকলাপ ও নির্বাচনবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমন উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি নাকা চেকিংয়ে এই গাড়ি থেকে নজরদারি চালাবেন স্ট্যাটিক সার্ভেল্যান্স টিমের সদস্যরা।
advertisement
4/5
কালিয়াচক তিন ব্লকের এক্সিকিউটিভ আধিকারিক অরিন্দম দাস জানান, "সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের তরফে নাকা চেকিং পয়েন্টে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। তারই সঙ্গে স্ট্যাটিক সার্ভেল্যান্স টিমের গাড়িতে সিসি ক্যামেরা বসানো হয়েছে।"
advertisement
5/5
এদিন জেলা প্রশাসনিক ভবন চত্বরে মানিকচক বিধানসভার দায়িত্বে থাকা নির্বাচনী আধিকারী এবং কালিয়াচক তিন ব্লকের স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিমের গাড়িতে সিসি ক্যামেরা বসানো হয়। এই ক্যামেরার মাধ্যমে সরাসরি ব্লক অফিস এবং জেলা প্রশাসন ও নির্বাচনী আধিকারিকরা পরিস্থিতির উপর নজরদারি রাখবেন। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: অসামাজিক কার্যকলাপ-নির্বাচনবিধি লঙ্ঘন অতীত! এবার গাড়িতে বসানো সিসিটিভি থেকে চলবে নজরদারি, ভোটের আগে মালদহে নিরাপত্তার কড়াকড়ি