TRENDING:

Indian Railways: ভাঙাচোরা বিক্রি করেই পূর্বরেলের বিপুল লক্ষ্মীলাভ, আয়ের অঙ্ক জানলে নিজেকে ঠিক রাখতে পারবেন না! ভেঙে গেল অতীতের রেকর্ড

Last Updated:
Indian Railways: ভাঙাচোরা বিক্রি করেই বিপুল লক্ষী লাভ করেছে। পূর্ব রেল। আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে কমেছে পরিচালন খরচও।সবমিলিয়ে গত বছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে লাফিয়ে বেড়েছে পূর্ব রেলের আয়। মোট আয় জানলে অবাক হবেন।
advertisement
1/5
ভাঙাচোরা বিক্রি করেই পূর্বরেলের বিপুল লক্ষ্মীলাভ, ভেঙে গেল অতীতের রেকর্ড
ভাঙাচোরা বিক্রি করে রেকর্ড আয় করল ভারতীয় রেল। পূর্বরেল গত ফেব্রুয়ারি মাসে স্ক্যাপ অর্থাৎ ভাঙাচোরা লোহা বিক্রি করে রেকর্ড পরিমাণ আয় করেছে। তাছাড়াও যাত্রী রাজস্ব খাতে হয়েছে মোটা অঙ্কের আয়।
advertisement
2/5
চলতি বছরে ফেব্রুয়ারি মাসে রেলের এই অপ্রচলিত ক্ষেত্র থেকে উপার্জিত রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে ৭০.২২ কোটি টাকা। এই অভাবনীয় বাণিজ্যিক সাফল্যকে পরিকাঠামো উন্নয়নের বড় হাতিয়ার হিসেবে দেখছেন আধিকারিকরা।
advertisement
3/5
আবার যাত্রী পরিবহণ থেকেও পূর্বরেলের আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যাত্রী-রাজস্ব বাবদ মোট ২৪৪.২২ কোটি টাকা আয় হয়েছে, যা গত বছরের তুলনায় ১২ শতাংশেরও বেশি।
advertisement
4/5
অন্যদিকে পূর্ব রেল আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গত বছরের তুলনায় সাধারণ পরিচালন ব্যয় অর্থাৎ অর্ডিনারি ওয়ার্কিং এক্সপেন্সেস অনেকটাই কমাতে সক্ষম হয়েছে। পরিচালন ব্যয় কমেছে ১৪ শতাংশের বেশি। ফলে বেড়েছে লাভ।
advertisement
5/5
সব মিলিয়ে আধুনিকীকরণের মাধ্যমে পূর্ব রেলের আয় এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। অন্যদিকে কবজ ব্যবস্থার মাধ্যমে যাত্রী নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে। সবমিলিয়ে বাণিজ্যিকভাবে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছেন পূর্ব রেলের অধিকর্তারা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: ভাঙাচোরা বিক্রি করেই পূর্বরেলের বিপুল লক্ষ্মীলাভ, আয়ের অঙ্ক জানলে নিজেকে ঠিক রাখতে পারবেন না! ভেঙে গেল অতীতের রেকর্ড
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল