TRENDING:

Weekend Weather Update: রাত পোহালেই প্রেমের ফাল্গুন, বাতাসে গুনগুন এখনই নয়, ওয়েদারের লেটেস্ট আপডেট

Last Updated:
Weekend Weather Update: বাংলা ক্যালেন্ডারের পাতায় মাঘের শেষ হলেও শীত বিদায় এখনই নয়। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ থেকে ১৬ ডিগ্রি মধ্যে ঘোরাফেরা করবে। 
advertisement
1/6
রাত পোহালেই প্রেমের ফাল্গুন, বাতাসে গুনগুন এখনই নয়, ওয়েদারের লেটেস্ট আপডেট
সকালে কুয়াশার দাপট, বেলা বাড়লেই বাড়বে তাপমাত্রা। সূর্য ধরলেই আবারও শীতের অনুভূতি। তাপমাত্রার এই উঠানামার খেলা চলবে আগামী কয়েক দিন। শীত বিদায় হয়েও হল না বিদায় ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া।
advertisement
2/6
আলিপুর হাওয়া অফিসে রিপোর্ট জানা যায় আগামী সাতদিন তাপমাত্রার বড়সড় কোন পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত সকালে কুয়াশার প্রভাব থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার প্রাদুর্ভাব বেশি থাকবে। বেলা বাড়লে সূর্যের তাপে দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকলেও এখনই শীতের বিদায় নয়। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে।
advertisement
3/6
হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করবে। কলকাতা সংলগ্ন জেলা গুলির তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এছাড়া বাকি জেলাগুলিতে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা পারদ। দক্ষিণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার দাপট কমলে বাড়বে তাপমাত্রা। রাত পোহালেই ফাল্গুন মাস। বসন্তের বদলে শীতের অনুভূতি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
advertisement
4/6
দিঘা হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, রবিবার পর্যন্ত দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই উত্তরে হওয়ার দাপট থাকবে কমবে তাপমাত্রা। শিবরাত্রির পরেও শীতের আমেজ বজায় থাকবে পূর্ব মেদিনীপুরে। শীতের এই লম্বা ইনিংসে নাজেহাল সাধারণ মানুষ।
advertisement
5/6
১৩ ফেব্রুয়ারি শুক্রবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম। হাওয়া অফিসে রিপোর্টে জানানো যায় ফাল্গুনের প্রথমেও শীতের আমেজ বজায় থাকবে দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়। রবিবার পর্যন্ত বড়সড় তাপমাত্রার পরিবর্তন নেই।
advertisement
6/6
দিঘার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হলদিয়া কাঁথি, এগরা সহ সর্বত্র শীতের আমেজ আরও কয়েকদিন বিরাজ করবে। বাংলা ক্যালেন্ডারের পাতায় মাঘের শেষ হলেও শীত বিদায় এখনই নয়। পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weekend Weather Update: রাত পোহালেই প্রেমের ফাল্গুন, বাতাসে গুনগুন এখনই নয়, ওয়েদারের লেটেস্ট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল