Digha Beach: নির্মাণ শ্রমিকদের জন্য সুখবর! দিঘায় বিশেষ অতিথিশালা, মিলবে স্বল্পমূল্যে থাকার সুযোগ!
- Reported by:Madan Maity
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
কাজের সূত্রে দিঘায় এলে আর চিন্তা নয়, নির্মাণ শ্রমিকদের জন্য সরকারি অতিথিশালা নির্মাণ শুরু।
advertisement
1/6

রাজ্যের নির্মাণ শ্রমিকদের জন্য বড় সুখবর। সৈকত শহর দিঘায় তৈরি হচ্ছে বিশেষ অতিথিশালা। এই অতিথিশালাটি শুধুমাত্র রাজ্যের নিবন্ধীকৃত নির্মাণ শ্রমিকদের জন্য। দিঘার মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে এমন উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকরা এখানে স্বল্পমূল্যে থাকতে পারবেন। আর্থিকভাবে সাশ্রয়ী এই ব্যবস্থা তাঁদের জন্য বড় সহায়তা হবে। ফলে কর্মসূত্রে বা ব্যক্তিগত কারণে দিঘায় এলে নির্মাণ শ্রমিকদের থাকার সমস্যা অনেকটাই কমবে।
advertisement
2/6
এই প্রকল্পের রূপায়ণ ও তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ (এইচডিএ)। এইচডিএ-র তরফে ইতিমধ্যেই নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। ভিতপুজোর মাধ্যমে কাজ শুরু করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচডিএ-র চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। তিনি এই প্রকল্প দ্রুত শেষ করার আশ্বাসও দিয়েছেন।
advertisement
3/6
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ভবন ও অন্যান্য নির্মাণকর্মী কল্যাণ পর্ষদের সচিব তীর্থঙ্কর সেনগুপ্ত। এছাড়াও শ্রমদপ্তরের একাধিক আধিকারিক ও ইঞ্জিনিয়াররা সেখানে ছিলেন। এই প্রকল্পকে শ্রমিক কল্যাণের বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন। সরকারি উদ্যোগে এমন অতিথিশালা নির্মাণকে সময়োপযোগী বলেও মত প্রকাশ করা হয়। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
advertisement
4/6
দিঘা সায়েন্স সেন্টারের কাছে শ্রম দফতরের নিজস্ব জমির উপর গড়ে উঠবে এই ভবন। প্রকল্পটি হবে দ্বিতল বিশিষ্ট। প্রাথমিক পর্যায়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪৪ লক্ষ টাকা। সম্পূর্ণ অর্থ দিচ্ছে পশ্চিমবঙ্গ ভবন ও অন্যান্য নির্মাণকর্মী কল্যাণ পর্ষদ। পরিকল্পনা অনুযায়ী অতিথিশালায় প্রয়োজনীয় সব আধুনিক সুবিধা থাকবে। নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
advertisement
5/6
এইচডিএ-র চেয়ারম্যান জ্যোতির্ময় কর জানান, দিঘা রাজ্যের পর্যটন মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পর্যটন কেন্দ্র হিসেবে সারা বছরই এখানে ভিড় থাকে। তাই শ্রমিকদের থাকার জন্য আলাদা অতিথিশালা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি শ্রমমন্ত্রী মলয় ঘটক-এর বিশেষ উদ্যোগও রয়েছে।
advertisement
6/6
রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু নির্মাণ শ্রমিক দিঘায় কাজের সূত্রে আসেন। অনেকেই স্বল্প আয়ের মানুষ। বেসরকারি হোটেলে থাকা তাঁদের পক্ষে কষ্টসাধ্য। এই অতিথিশালা তাঁদের জন্য বড় স্বস্তি দেবে। স্বল্পমূল্যে কিংবা সুবিধাজনক শর্তে থাকার সুযোগ মিলবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Digha Beach: নির্মাণ শ্রমিকদের জন্য সুখবর! দিঘায় বিশেষ অতিথিশালা, মিলবে স্বল্পমূল্যে থাকার সুযোগ!