TRENDING:

Weather Update: বঙ্গ থেকে বিদায় শীত! উত্তরে ঠান্ডার মেয়াদ আর কতদিন? বৃষ্টির কোনও সম্ভাবনা আছে কী? বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
North Bengal Weather Update: বাংলা থেকে শীতের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। এমনকী উত্তরবঙ্গের কিছু জায়গাতেও সকাল ৬টাতেই হালকা গরম অনুভূত হতে শুরু করেছে। জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার বড় আপডেট।
advertisement
1/5
বঙ্গ থেকে বিদায় শীত! উত্তরে ঠান্ডার মেয়াদ আর কতদিন? বৃষ্টির কোনও সম্ভাবনা আছে কী?
<strong>আলিপুরদুয়ার, অনন্যা দে:</strong> বাংলা থেকে শীতের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। বর্তমানে সকাল ৬টাতেও গরম অনুভূত হতে শুরু করেছে। জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার বড় আপডেট।
advertisement
2/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই সময় আবহাওয়া থাকবে শুষ্ক ও স্বস্তিদায়ক। উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে।
advertisement
3/5
শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে।পূর্ব বিশবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি শনিবার সকাল পর্যন্ত একই অঞ্চলে অবস্থান করছে।
advertisement
4/5
এর প্রভাবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই অঞ্চলে একটি নিম্নচাপ গঠন হতে পারে। তবে শীতের ফিরে আসার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। পর্যটন স্থানগুলি ঘুরতে পারবেন পর্যটকরা।
advertisement
5/5
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে তা জেনে নেওয়া যাক। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৬. ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৬. ৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯. ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১. ১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯. ৮ সর্বনিম্ন ১২. ৬ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭. ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১৬. ৩ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: বঙ্গ থেকে বিদায় শীত! উত্তরে ঠান্ডার মেয়াদ আর কতদিন? বৃষ্টির কোনও সম্ভাবনা আছে কী? বড় আপডেট দিল হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল