Thunderstorm Alert 2 Hours: আজও হবে লন্ডভন্ড! ধেয়ে আসছে ঝড়, বাজের আওয়াজে হবে বৃষ্টির দাপট
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
West Bengal Weather Update: ২৮ মার্চেও ঝড়বৃষ্টির আরও একটা স্পেল চলবে রাজ্যে। কালবৈশাখীর পরিস্থিতি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে; উইকেন্ডে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে।
advertisement
1/10

কলকাতা: ফের ধেয়ে আসছে চরম দুর্যোগ৷ বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি। রাজ্যের তিন জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। Photo- Representative
advertisement
2/10
দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। Photo- Representative
advertisement
3/10
দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। Photo- Representative
advertisement
4/10
২৮ মার্চেও ঝড়বৃষ্টির আরও একটা স্পেল চলবে রাজ্যে। কালবৈশাখীর পরিস্থিতি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে; উইকেন্ডে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। Photo- Representative
advertisement
5/10
আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নামতে পারে ধস। আজ, শনিবার বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সব জেলাতে। Photo- Representative
advertisement
6/10
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড়ও ৷ আজ, শনিবার দক্ষিণবঙ্গের ছয় জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলার দু-এক জায়গায়। Photo- Representative
advertisement
7/10
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া- এই ছয় জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শিলা বৃষ্টির সম্ভাবনা নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। Photo- Representative
advertisement
8/10
কলকাতায় ঝড়বৃষ্টিতে রাতের তাপমাত্রা পাঁচ ডিগ্রিরও বেশি নেমে গেল। ঝড়-বৃষ্টিতে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রাও নেমে যাবে। শনিবার আরও এক দফায় ঝড়বৃষ্টির স্পেল। হতে পারে কালবৈশাখী ঝড়ও! রবিবারও একই রকম থাকবে আবহাওয়া ৷ তাপমাত্রার সামান্য হেরফের হতে পারে। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। Photo- Representative
advertisement
9/10
রবি এবং সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম-সহ পশ্চিমের কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই দু’দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবারে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Photo- Representative
advertisement
10/10
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার ১ এপ্রিল ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। Photo- Representative Input- Biswajit Saha
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Thunderstorm Alert 2 Hours: আজও হবে লন্ডভন্ড! ধেয়ে আসছে ঝড়, বাজের আওয়াজে হবে বৃষ্টির দাপট