Alipurduar News: প্রতীক্ষার অবসান, অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়ার পরে ফের নতুন করে গড়ে উঠছে পছন্দের হলং বন বাংলো
- Reported by:Annanya Dey
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
স্বাধীনতার পর ১৯৫০-এর দশকে এই বন বাংলোটি নির্মিত হয়। তারপর থেকে বহু স্বনামধন্য ব্যক্তি এই বন বাংলোতে এসেছেন এবং নিভৃত যাপন করেছেন।
advertisement
1/5

আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের পর্যটনে সুদিন ফিরতে চলেছে। পর্যটকদের পছন্দের জলদাপাড়া হলং এলাকায় আবার বন বাংলো গড়ে তোলা হচ্ছে। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ভিত্তি প্রস্তর স্থাপন করেন এই বন বাংলোর।
advertisement
2/5
জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসওয়ান সকলের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন। জলদাপাড়া জাতীয় উদ্যান উত্তরবঙ্গের পর্যটনের মুকুটমণি। এই হলং বন বাংলো ছিল পর্যটকদের মূল আকর্ষণ।
advertisement
3/5
স্বাধীনতার পর ১৯৫০-এর দশকে এই বন বাংলোটি নির্মিত হয়।তারপর থেকে গণ্যমান্য ব্যক্তিরা এই বন বাংলোতে এসেছেন এবং নিভৃত যাপন করেছেন।২০২৪ সালে এক অগ্নিকাণ্ডে বাংলোটি ভষ্মীভূত হয়ে যায়। ১৮ জুন রাত প্রায় ৯টা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় কাঠের তৈরি সেই বাংলো।
advertisement
4/5
তারপর থেকেই মাদারিহাট পর্যটনের আকাশে কালো ছায়া দেখা যায়।পর্যটকরা ঘুরতে আসেননি এমনটা নয়। তবে তাঁরা হলং বন বাংলো দর্শন থেকে বঞ্চিত থেকেছেন।তাঁদের মনে একটা প্রশ্ন উঠতে থাকে কবে দেখা যাবে এই বন বাংলো?
advertisement
5/5
জলদাপাড়ার ঐতিহাসিক হলং বন বাংলো পুনর্নির্মাণ করা হচ্ছে। এটি এই অঞ্চলের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে। জলদাপাড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকদের জন্য হলং একটি আকর্ষণীয় স্থান হিসেবে আবারও গড়ে উঠবে।৩ কোটি ৬২ লক্ষ টাকা খরচ করে এই বন বাংলো গড়ে তোলা হবে। এক রকম দেখতে থাকবে, এমনটাই জানানআলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা। জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসওয়ান সকলের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন। প্রসঙ্গত, হলং বন বাংলো ছিল পর্যটকদের মূল আকর্ষণ।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: প্রতীক্ষার অবসান, অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়ার পরে ফের নতুন করে গড়ে উঠছে পছন্দের হলং বন বাংলো