TRENDING:

Supreme Court Mamata SIR: বড় খবর...! সুপ্রিম কোর্টের শুনানিতে ভার্চুয়ালি' থাকতে পারেন মমতা, আজ নজরে SIR মামলা!

Last Updated:
Supreme Court Mamata SIR: আজ, সুপ্রিম কোর্টে শুনানি হবে এসআইআর সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাটিরও। তবে সূত্রের খবর, গত বুধবারের মতো এদিন সেখানে সশরীরে উপস্থিত না থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি হাজির থাকতে পারেন।
advertisement
1/7
বড় খবর...! সুপ্রিম কোর্টের শুনানিতে ভার্চুয়ালি' থাকতে পারেন মমতা, আজ নজরে SIR মামলা!
গত বুধবারই এসআইআর মামলার শুনানিতে সর্বোচ্চ আদালতে সওয়াল করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ স্বভাবতই প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানিতে কি ফের সওয়াল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/7
একইসঙ্গে আজ, সুপ্রিম কোর্টে শুনানি হবে এসআইআর সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাটিরও। তবে সূত্রের খবর, গত বুধবারের মতো এদিন সেখানে সশরীরে উপস্থিত না থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি হাজির থাকতে পারেন।
advertisement
3/7
এদিকে সোমবার এই শুনানির আগেই কমিশনের অভিযোগের ভিত্তিতে নবান্ন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে, এসআইআর-এর জন্য পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেওয়া হবে। রাজ্যের এই পদক্ষেপে কমিশন নতুন করে চাপে পড়ল বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, শাসকদলের দাবি, সুপ্রিম-নির্দেশের পরে মুখ্যমন্ত্রীর দাবিগুলিও মেনে নিতে বাধ্য হচ্ছে কমিশন। স্বাভাবিকভাবেই এসআইআর নিয়ে পরবর্তী কী পদক্ষেপ সুপ্রিম কোর্ট নেয়, সেদিকে নজর গোটা দেশের।
advertisement
4/7
সূত্রের খবর, আজ, সোমবার দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে এই মামলার শুনানি হবে। গত বুধবার শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সওয়ালও করেন। মমতার মামলার প্রেক্ষিতে কমিশনকে নোটিস জারি করে আদালত। আজ এই মামলার শুনানিতে কী হয়, সে দিকে নজর থাকবে।
advertisement
5/7
বুধবারই শীর্ষ আদালত জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় পদবিগত ভুলের জন‍্য যে সব নাম লজিক‍্যাল ডিসক্রিপেন্সির তালিকাভুক্ত হয়েছে সেই নামগুলির ক্ষেত্রে কী করনীয় জানাতে। অন্যদিকে রাজ‍্য সরকারকেও বলা হয়েছিল, কতজন আধিকারিক তাঁরা দিতে পারবেন কমিশনকে তারও একটি তালিকা দেওয়ার জন‍্য।
advertisement
6/7
শুনানির পর কমিশনের তরফে হলফনামায় রাজ‍্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে পঞ্চায়েত স্তর থেকে শুনানিকেন্দ্র সরানোর আবেদন জানানো হয়েছে এমনকি বিএলও, মাইক্রো অবজার্ভারদের মতো আধিকারিকদের সুরক্ষার ব‍্যপারে আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে হলফনামায়।
advertisement
7/7
পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বোচ্চ আদালতে উপস্থিত হয়ে মামলার সওয়াল করার বিষয়টিতেও আপত্তি জানিয়ে দায়ের করা হয়েছে মামলা। এই পরিস্থিতিতে আজ নজরে সুপ্রিম কোর্ট। আদৌ আজ মমতা ফের নিজস্ব ভঙ্গিতে 'ভার্চুয়ালি' সওয়াল করেন কিনা সেদিকে তাকিয়ে রাজ্যবাসী।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Supreme Court Mamata SIR: বড় খবর...! সুপ্রিম কোর্টের শুনানিতে ভার্চুয়ালি' থাকতে পারেন মমতা, আজ নজরে SIR মামলা!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল