TRENDING:

Train Cancel: ১ মার্চ গড়াবে না চাকা! লালগোলা-শিয়ালদহ শাখায় বাতিল বহু ট্রেন, দেখুন ক্যানসেল ট্রেনের তালিকা

Last Updated:
Train Cancel: আগামিকাল রবিবার ১ মার্চ বন্ধ থাকছে শিয়ালদহ-লালগোলা রুটের ট্রেন চলাচল। বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে নিত্যযাত্রীদের।
advertisement
1/7
১ মার্চ গড়াবে না চাকা! লালগোলা-শিয়ালদহ শাখায় বাতিল বহু ট্রেন,দেখুন ক্যানসেল ট্রেনের তালিকা
*গড়াবে না ট্রেনের চাকা! চলবে না ট্রেন! রবিবার অর্থাৎ ১লা মার্চ বন্ধ থাকছে ট্রেন চলাচল। বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে জারি হয়েছে বিজ্ঞপ্তি। কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে?
advertisement
2/7
*রবিবার লালগোলা-শিয়ালদহ শাখায় বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। পাওয়ার ব্লক থাকার জন্য আপ ও ডাউন ট্রেন মিলিয়ে বেশ কিছু ট্রেন বাতিল করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে।
advertisement
3/7
*রেল দফতর সূত্রে খবর, কৃষ্ণনগর লালগোলা শাখায় রক্ষণাবেক্ষণের (ট্রাফিক ও পাওয়ার ব্লক) কাজের জন্য ১ মার্চ ১/০৩/২০২৫ রবিবার সকাল ১০:৪০ থেকে বিকাল ৪:৪০ পর্যন্ত ট্রেন চলাচল আংশিক ব্যাহত হবে।
advertisement
4/7
*সম্পূর্ন বাতিল থাকছে যে সমস্ত ট্রেন সেগুলি হলঃ কৃষ্ণনগর-লালগোলা (KNJ-LGL) 31861 আপ এবং 31864 DOWN রানাঘাট-লালগোলা (RHA-LGL), 31773 UP এবং 31774 DOWN শিয়ালদহ-লালগোলা (SDAH-LGL), 53171 এবং 53180 DOWN।
advertisement
5/7
*স্টেশন পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের। যেগুলি হল: হাজারদুয়ারি এক্সপ্রেস ১৩১১৩ আপ লালগোলা পরিবর্তে কৃষ্ণপুরে যাত্রা শেষ করবে। ১৩১১৪ ডাউন লালগোলা পরিবর্তে কৃষ্ণপুর থেকে বিকাল ৫:০০ টায় ছাড়বে। রানাঘাট লালগোলা মেমু (৬৩১৩৩ আপ) লালগোলার পরিবর্তে কৃষ্ণপুরে যাত্রা শেষ হবে।
advertisement
6/7
*শিয়ালদহ লালগোলা (৬৩১০৭ আপ /৬৩১০৪ ডাউন): ৬৩১০৭ লালগোলার পরিবর্তে মুর্শিদাবাদে যাত্রা শেষ করবে। ৬৩১০৪ ডাউন লালগোলার পরিবর্তে মুর্শিদাবাদ থেকে দুপুর ০২:৩০ মিনিটে ছাড়বে। রানাঘাট লালগোলা ইএমইউ (৩১৭৬৯ আপ / ৩১৭৭০ ডাউন) / ৩১৭৬৯ আপ লালগোলার পরিবর্তে মুর্শিদাবাদে যাত্রা শেষ করবে। ৩১৭৭০ ডাউন লালগোলা পরিবর্তে মুর্শিদাবাদ থেকে বিকাল ০৩:৪৫ মিনিটে ছাড়বে।
advertisement
7/7
*বেশ কিছু ট্রেনের বিশেষ পরিবর্তন করা হয়েছে। ৩১৮১৯ আপ ট্রেনটি স্পেশাল প্যাসেঞ্জার হিসেবে কৃষ্ণনগর থেকে সকাল ১০:৪০ মিনিটে ছেড়ে কাশিমবাজার পর্যন্ত যাবে। এবং দুপুর ১২:৩০ মিনিটে কাশিমবাজার স্টেশন থেকে স্পেশাল প্যাসেঞ্জার হিসেবে শিয়ালদহ উদ্দ্যেশ্য রওনা দেবে। ৬৩১৩৩ আপ ট্রেনের রেকটি রবিবার লালগোলা থেকে ৬৩১০৬ ডাউন হিসেবে চলবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Train Cancel: ১ মার্চ গড়াবে না চাকা! লালগোলা-শিয়ালদহ শাখায় বাতিল বহু ট্রেন, দেখুন ক্যানসেল ট্রেনের তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল