TRENDING:

Train Cancellation: যাত্রীদের জন্য বড় ধাক্কা! এপ্রিল মাসে বাতিল একাধিক শালিমার-মুম্বই ট্রেন, টিকিট কাটার আগে দেখে নিন তালিকা ও তারিখগুলি

Last Updated:
Train Cancellation: নাগপুর ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলের শালিমার–মুম্বই রুটের একাধিক দূরপাল্লার ট্রেন এপ্রিলজুড়ে বাতিল। জেনে নিন কোন কোন ট্রেন, কোন তারিখে বন্ধ থাকবে
advertisement
1/6
রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! এপ্রিল মাসে বাতিল একাধিক শালিমার-মুম্বই ট্রেন, দেখে নিন তালিকা
এবার দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত। প্রায় দুমাস আগেই বিজ্ঞপ্তি জারি করল দক্ষিণ-পূর্ব রেল।নাগপুর ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য একাধিক ট্রেন নিয়ন্ত্রণ ও বাতিলের সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি জারি করে ট্রেন নিয়ন্ত্রণ কথা জানান হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য আগে থেকেই দুঃখ প্রকাশ করা হয়েছে এবং বিকল্প পথ বেছে নেওয়ার ও আবেদন জানান হয়েছে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
2/6
নাগপুর ডিভিশনে একাধিক উন্নয়নমূলক কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেলওয়ে একাধিক স্টেশন থেকে ছাড়া দূরপাল্লার ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি ১৮০৩০ শালিমার–এলটিটি (মুম্বই) এক্সপ্রেস ৪ এপ্রিল ২০২৬ থেকে ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে। একইভাবে ১৮০২৯ এলটিটি (মুম্বই)–শালিমার এক্সপ্রেস ৬ এপ্রিল ২০২৬ থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে।
advertisement
3/6
এছাড়াও, ১২১০১ এলটিটি (মুম্বই)–শালিমার এক্সপ্রেস নিম্নলিখিত তারিখগুলিতে বাতিল থাকবে। ৪ এপ্রিল ২০২৬, ৬ এপ্রিল ২০২৬, ৭ এপ্রিল ২০২৬, ১০ এপ্রিল ২০২৬, ১১ এপ্রিল ২০২৬, ১৩ এপ্রিল ২০২৬, ১৪ এপ্রিল ২০২৬, ১৭ এপ্রিল ২০২৬, ১৮ এপ্রিল ২০২৬, ২০ এপ্রিল ২০২৬ ও ২১ এপ্রিল ২০২৬ বাতিল থাকবে।
advertisement
4/6
১২১০২ শালিমার–এলটিটি (মুম্বই) এক্সপ্রেসনিম্নলিখিত তারিখগুলিতে বাতিল থাকবে ৬ এপ্রিল ২০২৬, ৮ এপ্রিল ২০২৬, ০৯ এপ্রিল ২০২৬, ১২ এপ্রিল ২০২৬, ১৩ এপ্রিল ২০২৬, ১৫ এপ্রিল ২০২৬, ১৬ এপ্রিল ২০২৬, ১৯ এপ্রিল ২০২৬,২০ এপ্রিল ২০২৬, ২২ এপ্রিল ২০২৬ ও ২৩ এপ্রিল ২০২৬।
advertisement
5/6
প্রসঙ্গত দক্ষিণ পূর্ব রেলের শালিমার কিংবা সাঁতরাগাছি থেকে বহু মানুষ প্রতিদিন মুম্বইয়ের উদ্দেশ্যে যাত্রা করে। তাই দুমাস আগে থেকে টিকিট কাটার বিষয়ে সচেতন করতে এমন বিজ্ঞপ্তি বলে জানান হয়েছে রেলের তরফে।
advertisement
6/6
প্রসঙ্গত, ৬০ দিন আগে টিকিট কাটতে পারেন যাত্রীরা। শালিমার থেকে মুম্বইগামী একাধিক ট্রেন বেশ গুরুত্বপূর্ণ। বেশ ভালো ভিড় হয়। তবে নাগপুর ডিভিশনে উন্নয়নমুলক কাজের জন্য ট্রেন বাতিল সাধারণ যাত্রীদের বেশ সমস্যা বলে মনে করা হচ্ছে। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Train Cancellation: যাত্রীদের জন্য বড় ধাক্কা! এপ্রিল মাসে বাতিল একাধিক শালিমার-মুম্বই ট্রেন, টিকিট কাটার আগে দেখে নিন তালিকা ও তারিখগুলি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল