Basanti Puja 2026: বসন্তের দুর্গাপুজোয় মেতে উঠেছে গঙ্গাসাগর! দেবী বাসন্তীর আরাধনায় নজরকাড়া থিমের বাহার, ছবিতে দেখুন
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Basanti Puja 2026: গঙ্গাসাগরে ধুমধাম করে শুরু হয়েছে বাসন্তী পুজো। কালী বাজার বাসন্তী দূর্গ উৎসব কমিটির পুজো এবছর ৫৮ বছরে পদার্পণ করেছে। তাদের এবারের থিম নজর কেড়েছে সকলের। বাসন্তী পুজো সাগরে উৎসবের আমেজ নিয়ে এসেছে।
advertisement
1/5

গঙ্গাসাগরের কালী বাজার বাসন্তী দূর্গ উৎসব কমিটির পুজো এবছর ৫৮ বছরে পদার্পণ করেছে। এবছর তাদের থিমের বাহার নজর কেড়েছে সকলের। এই পুজো সাগরে হঠাৎ উৎসবের আমেজ নিয়ে এসেছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
বাসন্তীপুজো করা মানে দেবী দুর্গারই আরাধনা করা। শরতে দেবী দুর্গার পুজো আর চৈত্র মাসে হওয়া বাসন্তী পুজোর নিয়ম একই। শরৎকালে হওয়া দুর্গাপুজোর অষ্টমী তিথিতে অঞ্জলি দিলে যেমন শুভ ফল লাভ করা যায়, তেমনই বাসন্তীপুজোর অষ্টমী তিথিতে অঞ্জলি দেওয়ারও আলাদা গুরুত্ব রয়েছে।
advertisement
3/5
সাগরের এই পুজো দীর্ঘদিন ধরে হয় আসছে। তবে এবছর তারা পরিবেশ বান্ধব থিম করে নজর কেড়েছে। দেখতেও দৃষ্টিনন্দন হয়েছে।
advertisement
4/5
চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে নবমী তিথি পর্যন্ত চলে দেবী বাসন্তীর আরাধনা। শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য অকালে দেবীকে আহ্বান করার আগে পর্যন্ত এই বাসন্তী পুজোই ছিল দেবী দুর্গার প্রধান উৎসব।
advertisement
5/5
সাগরের এই পুজোর সূচনায় উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপী হালদার। এই পুজো দেখতে আশেপাশ থেকে ভিড় জমাচ্ছেন মানুষজন। ফলে খুশি উদ্যোক্তারা। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Basanti Puja 2026: বসন্তের দুর্গাপুজোয় মেতে উঠেছে গঙ্গাসাগর! দেবী বাসন্তীর আরাধনায় নজরকাড়া থিমের বাহার, ছবিতে দেখুন