TRENDING:

Howrah News: গ্রীষ্মে গাছে গাছে জলের পাত্র! পরিবেশ রক্ষার বার্তা দিয়ে পাখিদের তৃষ্ণা নিবারণ, হাওড়ায় যুবক দলের প্রশংসনীয় প্রয়াস

Last Updated:
Howrah News: হাওড়ায় পরিবেশ রক্ষার বার্তা। পরিত্যক্ত প্লাস্টিককে পুনরায় ব্যবহার উপযোগী করে তাতে জল ভরে গাছে ঝুলিয়ে পাখিদের তৃষ্ণা নিবারণ করছেন আমতার একদল যুবকের দল।
advertisement
1/5
গ্রীষ্মে গাছে গাছে জলের পাত্র! পরিবেশ রক্ষার বার্তা দিয়ে পাখিদের তৃষ্ণা নিবারণ
পরিবেশ রক্ষার বার্তা দিয়ে পাখিদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ নিল হাওড়ার একদল যুবক। কমে আসছে জলা জঙ্গল জলাশয়। তাতেই বিপদের মুখে পশু, পাখিরা। বিষয়টিতে গুরুত্ব দিয়ে গত কয়েক বছরের ন্যায় এবারও পাখিদের তৃষ্ণা মেটানোর পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিয়ে উদ্যোগী হলেন যুবকরা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
গত দু'বছর পাখিদের তৃষ্ণা মেটাতে মাটির পাত্রকে বেছে নেওয়া হয়েছিল। গ্রীষ্মকালে পশু-পাখিদের তৃষ্ণা মেটাতে মাটির পাত্রে জল রাখার উদ্যোগ নিয়ে থাকেন অনেকেই। কিন্তু সেই দিক থেকে আরও একধাপ এগিয়ে আমতার একদল যুবক।
advertisement
3/5
গাছে পথে প্রান্তরে রাখা জলের পাত্র। এই জল গরমের দাবদহে প্রাণ বাঁচায় পশু পাখিদের। সেই সঙ্গে পরিবেশ বাঁচানোর বার্তা দিতে মাটির পাত্রের বদলে, বিস্কুট-সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর পরিত্যক্ত প্লাস্টিককে ব্যবহার উপযোগী করে, গাছে বেঁধে জল রাখছে জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও সংগঠনের এর সদস্যরা।
advertisement
4/5
এ প্রসঙ্গে উদ্যোক্তা সৌরভ মন্ডল জানান, এই গরমের সময় পশু পাখিদের প্রাণ বাঁচাতে পাত্রে জল রাখা হয়। এবার মাটির পাত্র ব্যবহার না করে, যে সমস্ত প্লাস্টিক নদী-নালা, খাল-বিল নিকাশি অবরুদ্ধ করে, সেই প্লাস্টিককে পুনরায় ব্যবহারের উপযোগী করা হচ্ছে। এমন জিনিসের পুনরায় ব্যবহারের মানসিকতা যোগাতে এই উদ্যোগ।
advertisement
5/5
এবার প্রথম পর্যায়ে গাছে প্রায় ৫০টি পাত্র লাগানো হয়েছে। ঝিকিরা জয়পুর এলাকার রামপুর খাল, থলিয়া, সাবগাছতলা-সহ বিভিন্ন এলাকায় জলের পাত্র লাগানো হয়েছে। সেগুলি দেখভাল ও জল জোগান দেওয়ার দায়িত্ব নিতে স্থানীয় মানুষজন নিজেরাই এগিয়ে এসেছেন। এবার তৃতীয় বর্ষে সাধারণ মানুষের অনেক বেশি আগ্রহ দেখা মিলেছে বলেই জানান সংগঠনের যুবকরা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: গ্রীষ্মে গাছে গাছে জলের পাত্র! পরিবেশ রক্ষার বার্তা দিয়ে পাখিদের তৃষ্ণা নিবারণ, হাওড়ায় যুবক দলের প্রশংসনীয় প্রয়াস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল