SIR in West Bengal: শুনানি শেষের আগেই বাংলায় বাদ আরও ৫০ হাজার মানুষের নাম! কারা তারা? এসআইআর নিয়ে বড় আপডেট
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
SIR in West Bengal: ঝাড়াই বাছাই করে তার থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। ম্যাপড ভোটার তাঁরা, অথচ আসেননি। সেখানেও খতিয়ে দেখার পর বাদ দেওয়া হয়েছে কয়েক হাজার ভোটারকে।
advertisement
1/5

কলকাতা: শুনানি শেষ হওয়ার আগেই ৫০ হাজার মানুষের নাম বাদ দেওয়ার সুপারিশ করল ইআরও-রা। এই ৫০ হাজার মানুষ কেউ শুনানিতে আসেননি। কোনও খোঁজও পাওয়া যায়নি। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে নাম বাদ দিল নির্বাচন কমিশন। নো ম্যাপিংয়ে প্রায় ১০ শতাংশের বেশি ভোটার আসেননি।
advertisement
2/5
ঝাড়াই বাছাই করে তার থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। ম্যাপড ভোটার তাঁরা, অথচ আসেননি। সেখানেও খতিয়ে দেখার পর বাদ দেওয়া হয়েছে কয়েক হাজার ভোটারকে। FRRO-র পাওয়া তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। এই সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। সব মিলিয়ে ৫০ হাজার ভুয়ো ভোটার বাদ বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
3/5
কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত নোটিস জেনারেট হয়েছে ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ টি। শুনানি হয়েছে ১ কোটি ৩০ লাখ ভোটারের। ৮০ লক্ষ ডকুমেন্ট ভেরিফাই করে আপলোড করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
4/5
প্রসঙ্গত, বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, এ রাজ্যে আর ১০ থেকে ১২ লক্ষ ভোটারের শুনানি বাকি রয়েছে। শুনানিতে আসা ১ কোটি ৬ লক্ষ ভোটারের তথ্য আপলোড করা হয়ে গিয়েছে।
advertisement
5/5
বুধবার সুপ্রিম কোর্টে কমিশনের নিয়োগ করা মাইক্রো অবজার্ভারদের নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে নোটিসও দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, মাইক্রো অবজার্ভারদের নিয়ে যা অবস্থান, তা জাতীয় নির্বাচন কমিশন জানাবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
SIR in West Bengal: শুনানি শেষের আগেই বাংলায় বাদ আরও ৫০ হাজার মানুষের নাম! কারা তারা? এসআইআর নিয়ে বড় আপডেট