TRENDING:

Siliguri News: মাসখানেক নিখোঁজের পর কঙ্কালসার দেহ উদ্ধার! বেঙ্গল সাফারিতে আর দেখা যাবে না 'সুইটি'কে, চিরবিদায় জানাল পর্যটকদের 'নয়নের মণি'

Last Updated:
Siliguri News: পর্যটকদের কাছে সুইটি ছিল অন্যতম আকর্ষণ, আজ সে শুধুই স্মৃতি।
advertisement
1/5
মাসখানেক নিখোঁজের পর কঙ্কালসার দেহ উদ্ধার! বেঙ্গল সাফারিতে আর দেখা যাবে না 'সুইটি'কে
চিরতরে থেমে গেল সেই দেখা। বেঙ্গল সাফারি পার্কে আর কখনও দেখা যাবে না সকলের প্রিয় মাদি চিতাবাঘ সুইটিকে। প্রায় এক মাস ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল তাঁর কঙ্কালসার দেহ। পর্যটকদের কাছে সুইটি ছিল অন্যতম আকর্ষণ, আজ সে শুধুই স্মৃতি। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
বছর তিনেক আগে মায়ের মৃতদেহের পাশ থেকে জখম অবস্থায় উদ্ধার হয়েছিল সুইটি। দীর্ঘ চিকিৎসা, মেডিক্যাল টিমের অক্লান্ত পরিশ্রমে মৃত্যুর মুখ থেকে ফিরেছিল সে। সেই লড়াইয়ের গল্প জায়গা করে নিয়েছিল আন্তর্জাতিক জার্নালেও। ধীরে ধীরে সুস্থ হয়ে বেঙ্গল সাফারিতেই বড় হয়ে ওঠে সুইটি।
advertisement
3/5
লেপার্ড সাফারির এনক্লোজারে রোজ ছাড়া হত তাঁকে। সারাদিন ঘুরে বেড়ানো, ছায়ায় বসে বিশ্রাম, পর্যটকদের গাড়ির দিকে কৌতূহলী দৃষ্টি— সব মিলিয়ে, দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছিল সুইটি। কিন্তু গত বছরের নভেম্বরের মাঝামাঝি এক সন্ধ্যায় সে আর ক্রলে ফেরেনি। শুরু হয় অপেক্ষা, তারপর অনিশ্চয়তা।
advertisement
4/5
অভিযোগ, প্রথম কয়েকদিন খোঁজ চালালেও পরে তল্লাশি কার্যত থেমে যায়। একমাস পর এনক্লোজারের জঙ্গল থেকেই উদ্ধার হয় সুইটির দেহ। এই ঘটনায় ফের বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের নজরদারি ও দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতেও একাধিক প্রাণী নিখোঁজ হওয়ার অভিযোগ সামনে এসেছে।
advertisement
5/5
ময়নাতদন্তের পর ফরেনসিক ল্যাবে নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সাফারির ডিরেক্টর ই বিজয় কুমারের বক্তব্য, ‘লেপার্ডটি মারা গিয়েছে। রিপোর্ট না এলে কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়।’ তবে প্রায় এক মাস ধরে একটি লেপার্ড নিখোঁজ থাকলেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি— এই প্রশ্নেই আজ সরব বন্যপ্রেমী ও সাধারণ মানুষ। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri News: মাসখানেক নিখোঁজের পর কঙ্কালসার দেহ উদ্ধার! বেঙ্গল সাফারিতে আর দেখা যাবে না 'সুইটি'কে, চিরবিদায় জানাল পর্যটকদের 'নয়নের মণি'
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল