TRENDING:

North Bengal Weather Update: এবছর আর ফিরবে না কনকনে শীত, কুয়াশাতেই সন্তুষ্ট থাকতে হবে পর্যটকদের! শিবরাত্রির পরেই 'মুড সুইং' আবহাওয়ার

Last Updated:
North Bengal Weather Update: উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন মঙ্গলবারও দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন দেখা যায়নি।
advertisement
1/5
কনকনে শীত অতীত, কুয়াশাতেই সন্তুষ্ট থাকতে হবে পর্যটকদের! শিবরাত্রির পরে বড় খেলা
পশ্চিমী ঝঞ্জার জেরে আবহাওয়ার খামখেয়ালীপনা চলছেই। গত দুদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একটু নেমেছিল তাপমাত্রা। তবে নতুন করে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন মঙ্গলবারও দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন দেখা যায়নি। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা এখনই নেই। তাছাড়াও এই মুহূর্তে বৃষ্টির আশঙ্কাও কম। তবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বাড়তে পারে কুয়াশার দাপট। ফলে সকালের দিকে যানবাহন চলাচলে বেশ অসুবিধা হবে। ফলে আগে থেকেই সতর্ক করা হয়েছে মানুষকে। এই কুয়াশার দাপট আগামী আরও কয়েকদিন বজায় থাকবে বলে খবর।
advertisement
3/5
আবহ বিজ্ঞানীরা মনে করছেন, পাহাড়ে যে তাপমাত্রা রয়েছে, চলতি সপ্তাহের প্রথম দিকে তাতে বড়সড় হেরফের হবে না। ফলে মনোরম এই আবহাওয়া বজায় থাকবে। কাঁপুনি ধরানো শীত অনুভব করার সুযোগ এবছরে আর নেই বলেই মনে করছেন তাঁরা। তবে ভোরের দিকে বা সন্ধ্যের পর উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই ঠান্ডার আমেজ উপভোগ করতে পারবেন মানুষ। বৃষ্টির সম্ভাবনা কম থাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
advertisement
4/5
জানা গিয়েছে, আগামী কয়েকদিনে আরও বেশ কয়েকটি পশ্চিমী ঝঞ্জা তৈরি হতে পারে। সেইসময় আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে অনুমান করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রার পারদ। ফলে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে শিবরাত্রির পর থেকে ধীরে ধীরে ঠান্ডার আমেজ উধাও হয়ে গরম ফিরবে বলে মনে করছে হাওয়া অফিস।
advertisement
5/5
অন্যদিকে এদিন মঙ্গলবার, উত্তরবঙ্গে ঠান্ডার স্পেল অব্যাহত রয়েছে। পর্যটকরা এই আবহাওয়া উপভোগ করছেন। সকাল এবং সন্ধ্যের পর ঠান্ডা বাড়ছে দার্জিলিং ও কালিম্পংয়ে। হিমেল ঠান্ডা হাওয়া আরও জমাটি করে তুলেছে আবহাওয়া। মোটের ওপর আকাশ পরিষ্কার। ডুয়ার্স, শিলিগুড়িসহ উত্তরের সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। (ছবি ও তথ্য - পার্থ প্রতিম সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather Update: এবছর আর ফিরবে না কনকনে শীত, কুয়াশাতেই সন্তুষ্ট থাকতে হবে পর্যটকদের! শিবরাত্রির পরেই 'মুড সুইং' আবহাওয়ার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল