TRENDING:

IMD Weather Forecast: উত্তরবঙ্গে তাপমাত্রার উর্ধ্বগতি, শীতের রেশ মুছে বসন্তের হাতছানি পাহাড়–সমতলে

Last Updated:
IMD Weather Forecast: আবহাওয়ার এই বদলে পাহাড় ও সমতল—দুই এলাকাতেই পর্যটকের আনাগোনা বাড়তে শুরু করেছে। মনোরম আবহাওয়া, পরিষ্কার আকাশ আর সহনীয় তাপমাত্রা মিলিয়ে উত্তরবঙ্গে এখন বসন্তের আমেজ, যা আগামী দিনে পর্যটন ও দৈনন্দিন জীবনে নতুন গতি আন
advertisement
1/5
উত্তরবঙ্গে তাপমাত্রার উর্ধ্বগতি, শীতের রেশ মুছে বসন্তের হাতছানি পাহাড়–সমতলে
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রার ক্রমবর্ধমান ঊর্ধ্বগতিতে বদলাচ্ছে আবহাওয়ার চরিত্র। ফেব্রুয়ারির শুরুতেই শীতের প্রভাব অনেকটাই কমে এসেছে। রোদ ঝলমলে আকাশ আর উষ্ণ বাতাসে সকাল থেকে সন্ধ্যা—সব মিলিয়ে বসন্তের ছোঁয়া স্পষ্ট উত্তরবঙ্গের জেলাগুলিতে।
advertisement
2/5
*সমতলের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ২৭ থেকে ২৯ ডিগ্রির ঘরে। শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৮.৯ ডিগ্রিতে, জলপাইগুড়িতে ২৯ ডিগ্রি এবং কোচবিহারে ২৮.২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। মালদহে তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি, উত্তর দিনাজপুরে ২৭.৬ ডিগ্রি ও দক্ষিণ দিনাজপুরে ২৮ ডিগ্রি—যা শীতের বিদায়ের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
advertisement
3/5
*ডুয়ার্স অঞ্চলেও একই ছবি। আলিপুরদুয়ারে তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকায় দিনের বেলায় গরমের অনুভূতি বাড়ছে। হালকা শীতের আমেজ থাকলেও দুপুরের দিকে রোদ বেশ তেজী হয়ে উঠছে, ফলে সাধারণ মানুষ হালকা পোশাকের দিকেই ঝুঁকছেন।
advertisement
4/5
*অন্যদিকে, পাহাড়ে এখনও তুলনামূলক শীত থাকলেও আগের মতো কনকনে ভাব নেই। দার্জিলিংয়ে তাপমাত্রা ১৫ ডিগ্রি ও কালিম্পংয়ে ১৮ ডিগ্রি থাকায় সকাল–সন্ধ্যায় ঠান্ডা অনুভূত হলেও দিনে রোদে আরাম পাচ্ছেন পর্যটক ও স্থানীয়রা।
advertisement
5/5
*আবহাওয়ার এই বদলে পাহাড় ও সমতল—দুই এলাকাতেই পর্যটকের আনাগোনা বাড়তে শুরু করেছে। মনোরম আবহাওয়া, পরিষ্কার আকাশ আর সহনীয় তাপমাত্রা মিলিয়ে উত্তরবঙ্গে এখন বসন্তের আমেজ, যা আগামী দিনে পর্যটন ও দৈনন্দিন জীবনে নতুন গতি আনবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Forecast: উত্তরবঙ্গে তাপমাত্রার উর্ধ্বগতি, শীতের রেশ মুছে বসন্তের হাতছানি পাহাড়–সমতলে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল