TRENDING:

Record Cold In February: ফেব্রুয়ারির শীতে কুপোকাত বাংলা, নামল তাপমাত্রার পারদ, কতদিনের ঠান্ডার এই স্পেল, রইল আপডেট

Last Updated:
Record Cold In February: উত্তুরে হাওয়ায় শীতের কামব্যাক ইনিংস তাপমাত্রা ওঠা নামার খেলায় নাজেহাল সাধারণ মানুষ!
advertisement
1/6
ফেব্রুয়ারির শীতে কুপোকাত বাংলা, নামল তাপমাত্রার পারদ, কতদিনের ঠান্ডার এই স্পেল, রইল আপডেট
তাপমাত্রা ওঠা নামার খেলায় নাজেহাল সাধারণ মানুষ! পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পশ্চিমবাংলায় নেই। ফলে ঢুকছে উত্তরে হাওয়া। নতুন করে তাপমাত্রার পারদ আবারও নিম্নমুখী। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নতুন করে পারদ পতনের সংকেত।
advertisement
2/6
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েক দিন কমবে তাপমাত্রার পারদ। তাপমাত্রার পর স্বাভাবিক নিচে নামছে। মূলত উত্তরে হওয়ার কারণে শীতের ছোট্ট স্পেল দক্ষিণবঙ্গ জুড়ে!
advertisement
3/6
দক্ষিণবঙ্গ জুড়ে সকালের দিকে কুয়াশা। বাড়ার সঙ্গে সঙ্গে এই সূর্যের তাপে তাপমাত্রা ও বাড়বে। সারাদিনে তাপমাত্রার এই ওঠা নামার খেলা চলবে আগামী কয়েকদিন। উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
4/6
উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গ জুড়ে ফিরে এসেছে শীতের আমেজ। সকাল ও রাতে ঠান্ডার আমেজ রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দিন ও রাতের স্বাভাবিক তাপমাত্রা নিম্নমুখী। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তিন থেকে চারটি ডিগ্রি পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
5/6
সারাদিন উত্তুরে হওয়ার বইছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বত্রই। আর তাতেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। শুক্রবার ৬ ফেব্রুয়ারি দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ।
advertisement
6/6
শুধু দিঘা নয়, দিঘার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কাঁথি হলদিয়া এগরা সর্বত্রই তাপমাত্রার পারদ নিম্নমুখী। আগামী কয়েকদিন শীতের আমেজ থাকবে উত্তরে হওয়ার কারণে। রবিবারের পর আবহাওয়া বদলে সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Record Cold In February: ফেব্রুয়ারির শীতে কুপোকাত বাংলা, নামল তাপমাত্রার পারদ, কতদিনের ঠান্ডার এই স্পেল, রইল আপডেট
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল