TRENDING:

Purulia News: পর্যটন ও ভক্তির মিলনস্থল পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, ইসকন মন্দিরকে কেন্দ্র করে নতুন পরিচয়

Last Updated:
West Bengal tourism: সব মিলিয়ে জয়চণ্ডী পাহাড় এখন পুরুলিয়া জেলার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেখানে প্রকৃতি, ইতিহাস ও ভক্তির এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
1/6
পর্যটন ও ভক্তির মিলনস্থল পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, ইসকন মন্দিরকে কেন্দ্র করে নতুন পরিচয়
হীরক রাজার দেশ সিনেমার শুটিং হওয়া পুরুলিয়া জেলার জয়চন্ডী পাহাড় বর্তমানে পুরুলিয়া তথা রাজ্যের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবেই নয় বরং একটি অন্যতম ধর্মীয় স্থান হিসেবেও পরিচিত হয়ে উঠেছে। সাম্প্রতি এখানে গড়ে উঠেছে একটি বিশালাকার ইসকন মন্দির। যা অল্প সময়ের মধ্যেই ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/6
এই মন্দিরকে ঘিরেই এখন প্রতিদিন দূর-দূরান্ত থেকে আগত পুণ্যার্থী ও ভক্তদের পাহাড়ের বুকে ঢল নামছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, এমনকি বাইরের রাজ্য থেকেও বহু মানুষ এখানে এসে ভক্তিভরে প্রণাম জানাচ্ছেন। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ ও ঐতিহাসিক স্মৃতির সঙ্গে সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে এক নতুন আধ্যাত্মিক মাত্রা। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
3/6
এই ইসকন মন্দিরে নিয়মিত আসছেন মায়াপুর এবং দেশের বিভিন্ন ইসকন কেন্দ্র থেকে আগত ভক্ত ও সন্ন্যাসীরা। ফলে জয়চন্ডী পাহাড় ক্রমেই ইসকন ও মায়াপুর থেকে আগত ভক্তদের এক মিলনস্থলে পরিণত হয়েছে। পাহাড়ের নির্জন পরিবেশে ভক্তিগীতি, হরিনাম সংকীর্তন ও আরতির ধ্বনি এক অনন্য আধ্যাত্মিক আবহ তৈরি করছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
4/6
মন্দিরের সেবাইত মায়াপুর থেকে আগত মহাপ্রভু কমল নয়ন জানান, "এই ইসকন মন্দিরে পুণ্যার্থীদের জন্য একাধিক দর্শনীয় ও ধর্মীয় কার্যক্রমের ব্যবস্থা রয়েছে। এখানে জগন্নাথ দেবের সুসজ্জিত মূর্তি দর্শনের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিশেষ সন্ধ্যা আরতি, যেখানে অংশ নিতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। এছাড়াও ভক্তদের জন্য রয়েছে বিভিন্ন ধর্মীয় আলোচনা, কীর্তন ও শান্ত পরিবেশে প্রার্থনার সুযোগ।" (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
5/6
একদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটনকেন্দ্র, অন্যদিকে গভীর ধর্মীয় ভাবাবেগ, এই দুইয়ের মেলবন্ধনে জয়চন্ডী পাহাড় আজ এক নতুন পরিচয় পেয়েছে। পর্যটকেরা যেমন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আসছেন, তেমনই পুণ্যার্থীরা আসছেন মানসিক শান্তি ও আধ্যাত্মিক তৃপ্তির খোঁজে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
6/6
সব মিলিয়ে জয়চন্ডী পাহাড় এখন পুরুলিয়া জেলার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেখানে প্রকৃতি, ইতিহাস ও ভক্তির এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Purulia News: পর্যটন ও ভক্তির মিলনস্থল পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, ইসকন মন্দিরকে কেন্দ্র করে নতুন পরিচয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল