TRENDING:

Purulia News: সেন্দ্রার আবহে গ্রামীন যুবক-যুবতীদের কর্মসংস্থানের নয়া দিশা, বন রক্ষায় মিলবে বেতন! বন্যপ্রাণ বাঁচাতে মরিয়া প্রশাসন

Last Updated:
Purulia News: বন্যপ্রাণ রক্ষায় বনবিভাগের বিশেষ পদক্ষেপ। জঙ্গল পাহারায় আরও বাড়তি নজরদারির উপর জোর দিচ্ছে প্রশাসন। সেন্দ্রার আগে কিউআরটি ও আরআরটি টিম মোতায়েন। গুরুদায়িত্ব সামলাচ্ছেন পুরুলিয়ার বিভিন্ন গ্রামের সাধারণ যুবক-যুবতীরা। ফলে কর্ংসংস্থানও হচ্ছে।
advertisement
1/8
সেন্দ্রার আবহে গ্রামীন যুবক-যুবতীদের কর্মসংস্থানের নয়া দিশা, বন রক্ষায় মিলবে বেতন
জঙ্গলমহলের ঐতিহ্য সেন্দ্রা। এই সেন্দ্রাকে কেন্দ্র করে মেতে ওঠে আপামোর জঙ্গলমহলবাসী। সেন্দ্রার প্রাক্কালে বন্যপ্রাণ রক্ষায় তৎপর পুরুলিয়া বনবিভাগ। ‌জেলা জুড়ে চলছে বাড়তি নজরদারি। ‌(ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/8
আর কিছুদিন পরেই সেন্দ্রা। সেই কথা মাথায় রেখে জঙ্গল পাহারায় আরও বাড়তি নজরদারির উপর জোর দিচ্ছে প্রশাসন। উৎসবের আড়ালে যাতে বন ও বন্যপ্রাণীর কোনও ক্ষতি না হয় বা চোরাশিকার না হয়, তার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে পুরুলিয়া বনবিভাগ।
advertisement
3/8
পুরুলিয়া জেলা জুড়ে বেশ কিছু জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। ‌ বিশেষ করে যে সমস্ত এলাকাগুলি স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ রয়েছে, সেই সমস্ত ডিভিশনের ১৮ টি বিট এলাকায় মোট ৩২৪ টি নাকা চেকপোস্ট তৈরি করা হয়েছে। দিনরাত ২৪ ঘণ্টা এই পোস্ট গুলিতে চলছে কড়া নজরদারি।
advertisement
4/8
বন দফতর সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা, রাঙা, বাঘমুণ্ডি, কালিমটি, বুরদা, মাঠা, ঝালদা, খামার, কালমা, আরশা, মুরগুমা, সিরকাবাদ, পারডি, কুদনা-সহ মোট ১৮ টি বিটে এই বিশেষ নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই নাকা পোস্টগুলির মাধ্যমে যেমন চোরাশিকার রোখা যাবে, তেমনই জঙ্গলে আগুন লাগানোর মত মারাত্মক অপরাধেও লাগাম টানা সম্ভব হবে।
advertisement
5/8
এরই পাশাপাশি এই নাকা-পোস্টগুলি সংলগ্ন পথ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ এবং গাড়ির চালকদের চোরাশিকার রোধ, জঙ্গলের আগুন প্রতিরোধ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলি নিয়ে সচেতন করা হচ্ছে।
advertisement
6/8
এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, বন্যপ্রাণ সংরক্ষণ এবং জঙ্গলকে আগুনের হাত থেকে সুরক্ষিত রাখতেই এই নজরদারি। এগুলি জঙ্গলের প্রবেশ ও বাইরের দিকে সারপ্রাইজ চেকিং পয়েন্ট থাকছে। বিগত বছরের তুলনায় পুরুলিয়ার জঙ্গলে আগুন লাগার ঘটনা এখন নেই বললেই চলে। রক্তপাতহীন সেন্দ্রা পালন করতে তারা সমস্ত দিক থেকেই ব্যবস্থা গ্রহণ করেছেন। এরই পাশাপাশি আরআরটি তথা রেপিড রেসপন্স টিম ও কিউআরটি তথা কুইক রেসপন্স টিম গঠন করেছেন। ‌
advertisement
7/8
এই কিওয়ারটি ও আরআরটি টিমে গুরুদায়িত্ব সামলাচ্ছেন পুরুলিয়ার বিভিন্ন গ্রামের সাধারণ যুবক-যুবতীরা। এর ফলে একদিকে যেমন স্থানীয় স্তরে কর্মসংস্থান তৈরি হচ্ছে, ঠিক তেমনই স্থানীয়দের হাত ধরেই বন ও বন্যপ্রাণ রক্ষার কাজ অত্যন্ত সুনিশ্চিত হচ্ছে।
advertisement
8/8
পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে রাঢ বঙ্গের পুরুলিয়ায়। সেন্দ্রাতেও অনেকে পুরুলিয়া বেড়াতে আসেন। তাই এই সময় যাতে বন ও বন্যপ্রাণীর কোনও ক্ষতি না হয় তার জন্য বাড়তি নজরদারি বাড়াচ্ছে বন বিভাগ। (ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Purulia News: সেন্দ্রার আবহে গ্রামীন যুবক-যুবতীদের কর্মসংস্থানের নয়া দিশা, বন রক্ষায় মিলবে বেতন! বন্যপ্রাণ বাঁচাতে মরিয়া প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল