TRENDING:

Agriculture News: ফাঁকা জমিই এখন টাকার খনি, মাত্র কয়েক মাসেই পকেট গরম করে দিচ্ছে শসা! কম পরিশ্রমে ভাগ্য ফিরছে কৃষকদের

Last Updated:
Purulia Agriculture News: পুরুলিয়ার গ্রামীণ অর্থনীতিতে শসা চাষ এখন নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে। কম সময়ে আসছে ফলন। গরমের সময় চাহিদাও ভাল থাকে। তাই ধান ঘরে তোলার পর শশা চাষ বেশ লাভজনক হয়ে উঠছে কৃযকদের কাছে। বিকল্প চাষে বাড়ছে আগ্রহ।
advertisement
1/6
ফাঁকা জমিই এখন টাকার খনি, মাত্র কয়েক মাসেই পকেট গরম করে দিচ্ছে শসা
প্রখণ্ড রোদ্রের তাপদাহে যখন জনজীবন কার্যত বিপর্যস্ত, তখন শরীরকে সুস্থ ও সতেজ রাখতে নিয়মিত জলপানের পাশাপাশি শসা খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জলসমৃদ্ধ এই সবজি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং গরমজনিত নানা সমস্যা থেকে রক্ষা করে, এমনটাই মত চিকিৎসক মহলের। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/6
শীতের বিদায়ের পর গ্রীষ্মের আগমন ঘটতেই পুরুলিয়া জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে শুরু হয়েছে শসা চাষ। ধান কাটার পর ফাঁকা জমি ফেলে না রেখে সেই জমিতেই চাষিরা বেছে নিচ্ছেন শসা চাষকে। কম সময়ে ফলন এবং তুলনামূলক ভাল বাজারদরের আশায় এই চাষের প্রতি ঝুঁকছেন অনেক কৃষক।
advertisement
3/6
বিশেষ করে কাশীপুর, নিতুড়িয়া ও সাঁতুড়ি এলাকার বিস্তীর্ণ গ্রামীণ অঞ্চলে এখন চোখে পড়ছে সবুজে ভরা শসার ক্ষেত। উন্নত মানের বীজ ব্যবহার এবং নিয়মিত জৈব সার প্রয়োগের মাধ্যমে চাষিরা অধিক ফলনের চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি সেচ ও পরিচর্যার দিকেও রাখা হচ্ছে বিশেষ নজর, যাতে ফলনের মান ও পরিমাণ দুটোই বাড়ানো যায়।
advertisement
4/6
কাশীপুরের চাষি গণেশ মাহাতো জানান, "প্রতি বছর ধান কাটার পরই তারা শসা চাষ শুরু করেন।" তার কথায়, “ধান তোলার পর জমি ফাঁকা না রেখে শসা চাষ করলে অল্প সময়ে ভাল ফলন পাওয়া যায়। বাজারদর অনুকূলে থাকলে এই চাষ থেকে লাভও বেশ ভাল হয়।”
advertisement
5/6
স্থানীয় কৃষি বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মকালে শসার চাহিদা বাড়ায় এই চাষ অর্থনৈতিক দিক থেকেও যথেষ্ট লাভজনক হয়ে উঠছে। ফলে জেলার কৃষকদের কাছে শসা চাষ এখন একটি সম্ভাবনাময় বিকল্প ফসল হিসেবে গুরুত্ব পাচ্ছে।
advertisement
6/6
সব মিলিয়ে, প্রখর গরমে যেমন শসা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তেমনই কৃষকদের কাছেও এটি হয়ে উঠছে আয়ের এক নির্ভরযোগ্য উৎস। পুরুলিয়ার গ্রামীণ অর্থনীতিতে শসা চাষ নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Agriculture News: ফাঁকা জমিই এখন টাকার খনি, মাত্র কয়েক মাসেই পকেট গরম করে দিচ্ছে শসা! কম পরিশ্রমে ভাগ্য ফিরছে কৃষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল