TRENDING:

Digha Jagannath Temple: গ্যাসের তুমুল সঙ্কট, কাটছাঁট দিঘার জগন্নাথ মন্দিরের মেনু, বিপুল কমবে প্রসাদের পরিমাণ! কত সিলিন্ডার লাগবে?

Last Updated:
Digha Jagannath Temple: পাওয়া যাচ্ছে না বাণিজ্যিক সিলিন্ডার, এর জেরে মেনু বদলাতে বাধ্য হল দিঘার জগন্নাথ মন্দির কমিটি। জানা গিয়েছে গ্যাসের সিলিন্ডারের কারণে সমস্যা দিঘার জগন্নাথ মন্দিরও সমস্যায় পড়ছে গ্যাস পেতে, তাই কিছু মেনুর বদল করা হয়েছে।
advertisement
1/5
গ্যাসের তুমুল সঙ্কট, কাটছাঁট দিঘার জগন্নাথ মন্দিরের মেনু, বিপুল কমবে প্রসাদের পরিমাণ! কত সিলিন্ডার লাগবে?
পাওয়া যাচ্ছে না বাণিজ্যিক সিলিন্ডার, এর জেরে মেনু বদলাতে বাধ্য হল দিঘার জগন্নাথ মন্দির কমিটি। জানা গিয়েছে গ্যাসের সিলিন্ডারের কারণে সমস্যা দিঘার জগন্নাথ মন্দিরও সমস্যায় পড়ছে গ্যাস পেতে, তাই কিছু মেনুর বদল করা হয়েছে।
advertisement
2/5
মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, দুপুরে ও রাতে ভাত, ডাল আর চার রকমের সবজি ছিল সবার জন্য, সেটা বদল করে খিচুড়ি করা হচ্ছে, এতে বেশ কিছুটা গ্যাস সাশ্রয় হতে পারে।
advertisement
3/5
সেই সঙ্গে কত জন ভক্তকে প্রসাদ দেওয়া হবে তার তালিকাও কাটছাঁট করা হয়েছে। জানা গিয়েছে, আগে প্রতিদিন তিন হাজার লোককে প্রসাদ খাওয়ানো হত।
advertisement
4/5
সেই সংখ্যাটা কমে ৭৫০ করা হয়েছে। আগে এই বিপুল পরিমাণ রান্না করতে ১০টি সিলিন্ডার লাগত, তা এখন ৩টি সিলিন্ডার করা হচ্ছে। তবে এই সবের মধ্যে ভোগ রান্নায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মিষ্টি বানাতে বলে জানা গিয়েছে।
advertisement
5/5
রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না, বন্ধ হয়ে গিয়েছে অনেক রেস্তরাঁই। এই মুহূর্তে গ্যাসের সঙ্কটের মোকাবিলায় অন্য এক পথ বেছে নিল কলকাতার নামী রেস্তরাঁ। ওই রেস্তরাঁর তরফে জানানো হয়েছে, কাঠ কয়লায় ফিরে যাবে কলকাতার পুরনো রেস্তোরাঁ। মেনুও কাটছাঁট করে অনেক কমানো হয়েছে। প্রস্তুতি নেওয়া হচ্ছে কাঠ এবং কয়লাতে যাতে রান্না করা যায়। সিরাজ কলকাতার মল্লিক বাজারের কাছে অন্যতম পুরনো রেস্তোরাঁ। শহরে ছটি চেইন রেস্তোরাঁ রয়েছে। কয়েকশো কর্মী কাজ করেন এই রেস্তোরাঁতে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Digha Jagannath Temple: গ্যাসের তুমুল সঙ্কট, কাটছাঁট দিঘার জগন্নাথ মন্দিরের মেনু, বিপুল কমবে প্রসাদের পরিমাণ! কত সিলিন্ডার লাগবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল