TRENDING:

Cheapest Luchi: দুর্মূল্যের বাজারে ‘দশ টাকায়’ পেট ভরা খাবার! এই লুচির দোকান এখন আলোচনায়

Last Updated:
Cheapest Luchi: দুর্মূল্যের বাজারে যেখানে প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, সেখানে পূর্ব বর্ধমানের কালনা হাসপাতাল সংলগ্ন এক মৃষ্টি দোকান দেখাচ্ছে এক অন্য ছবি। মাত্র ১০ টাকায় পাঁচটি গরম লুচি, সঙ্গে চানা মসলা—এই ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে এখন রীতিমতো উপচে পড়া ভিড়। এই উদ্যোগ এখন এলাকাজুড়ে চর্চার কেন্দ্রবিন্দু।
advertisement
1/5
দুর্মূল্যের বাজারে ‘দশ টাকায়’ পেট ভরা খাবার! এই লুচির দোকান এখন আলোচনায়
দুর্মূল্যের বাজারে যেখানে প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, সেখানে পূর্ব বর্ধমানের কালনা হাসপাতাল সংলগ্ন এক মৃষ্টি দোকান দেখাচ্ছে এক অন্য ছবি। মাত্র ১০ টাকায় পাঁচটি গরম লুচি, সঙ্গে চানা মসলা—এই ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে এখন রীতিমতো উপচে পড়া ভিড়। এই উদ্যোগ এখন এলাকাজুড়ে চর্চার কেন্দ্রবিন্দু। (নবকুমার রায়। কালনা)
advertisement
2/5
মাত্র ১০ টাকায় পাঁচটি লুচির সঙ্গে আনলিমিটেড চানা মসলা—এই অফার ঘিরে প্রতিদিনই দোকানে উপচে পড়ছে ভিড়। দুর্মূল্যের বাজারে এমন উদ্যোগে স্বাভাবিকভাবেই কৌতূহল ও প্রশংসা দুটোই বাড়ছে।
advertisement
3/5
দোকানদার দিবাকর ঘোষ জানান, লাভ সামান্য থাকছে, মানুষের কথা ভেবেই এই ব্যবস্থা। তাঁর কথায়, হাসপাতালে যারা আসেন, তাঁদের অনেকেই দূরদূরান্ত থেকে রোগ দেখাতে আসেন। অনেক সময় হাতে পয়সা কম থাকে। সেই কথা মাথায় রেখেই প্রথমে চারটি লুচি দিয়ে শুরু করেছিলাম। কিন্তু ক্রেতাদের অনুরোধে আজ থেকে একটি বাড়িয়ে পাঁচটি করা হয়েছে। আগামী দিনে প্রয়োজন বুঝে আরও বাড়ানো হতে পারে।
advertisement
4/5
এই স্বল্পমূল্যের খাবার পেয়ে খুশি সাধারণ মানুষও। দোকানে খেতে আসা একাধিক ক্রেতার বক্তব্য, এই দামে এখন কিছুই পাওয়া যায় না। এমন উদ্যোগ সত্যিই সাধুবাদযোগ্য। বিশেষ করে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য এই দোকান যেন বড় স্বস্তির জায়গা হয়ে উঠেছে।
advertisement
5/5
স্থানীয়দের মতে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই এই উদ্যোগের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। বাজারের ঊর্ধ্বগতির মাঝেও দিবাকরবাবুর এই প্রচেষ্টা প্রমাণ করে, সামান্য লাভ রেখেও মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। ফলে, এই লুচির দোকান এখন শুধু খাবারের নয়, মানবিকতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Cheapest Luchi: দুর্মূল্যের বাজারে ‘দশ টাকায়’ পেট ভরা খাবার! এই লুচির দোকান এখন আলোচনায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল