North Bengal Weather: শিলিগুড়িতে রোদ, দার্জিলিংয়ে আবার মেঘ! আজ উত্তরবঙ্গের আবহাওয়ার 'মুড' কেমন, লেটেস্ট আপডেটে বিস্তারিত জানুন
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Sneha Paul
Last Updated:
North Bengal Weather Today: দক্ষিণবঙ্গে তেমন হাড়কাঁপানো ঠান্ডা না থাকলেও উত্তরবঙ্গে শীতের ঝোড়ো ইনিংস এখনও চলছে। আজ উত্তরের কোথায় কেমন আবহাওয়া জানুন।
advertisement
1/5

অনেকে বলেন, মাঘের ঠান্ডা বাঘের গায়ে! তবে এই বছর এখনও পর্যন্ত মাঘ মাসে দক্ষিণবঙ্গে তেমন হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হয়নি। উত্তরবঙ্গে অবশ্য শীতের স্পেল চলছে। ভোরের দিকে কুয়াশার দাপট, পাহাড় হালকা মেঘলা, কনকনে ঠান্ডা। সব মিলিয়ে, মনোরম আবহাওয়া। পাহাড় ও সমতলে দিনে তাপমাত্রার সামান্য হেরফের।
advertisement
2/5
রোদ ঝলমলে শিলিগুড়িতে আজও ঠান্ডার স্পেল চলছে। তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে আবার মেঘলা আকাশ। হালকা রোদে ঠান্ডার মুডে পর্যটকেরা। তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ের আকাশেও মেঘের আনাগোনা। হালকা রোদ, ঠান্ডার মুড। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/5
জলপাইগুড়িতে আজ পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.০৪ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সেও রোদ ঝলমলে পরিবেশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের আকাশও আজ রোদের আলোয় ঝলমল করছে। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
কোচবিহারেও আজ পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১.০৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরেও আকাশও পরিষ্কার। ভরপুর ঠান্ডার আমেজ। তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরেও রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
গঙ্গারামপুরেও আজ পরিষ্কার আকাশ। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আকাশ পরিষ্কার। গত চব্বিশ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.০০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০০ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather: শিলিগুড়িতে রোদ, দার্জিলিংয়ে আবার মেঘ! আজ উত্তরবঙ্গের আবহাওয়ার 'মুড' কেমন, লেটেস্ট আপডেটে বিস্তারিত জানুন