TRENDING:

WB Assembly Elections 2026: রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া, সুন্দরী ঋতুপর্ণার হাতেই এবার তৃণমূলের বনগাঁ দক্ষিণ, চিনে নিন প্রার্থীকে

Last Updated:
WB Assembly Elections 2026: রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া, সুন্দরী ঋতুপর্ণার হাতেই এবার তৃণমূলের বনগাঁ দক্ষিণ! বিজেপিকে হারাতে ময়দানে বর্তমান বনগাঁ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঋতুপর্ণা
advertisement
1/6
রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া, সুন্দরী ঋতুপর্ণার হাতেই এবার তৃণমূলের বনগাঁ দক্ষিণ, চিনে নিন প্রার্থীকে
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বনগাঁ দক্ষিণে এবার তৃণমূলের প্রার্থী ঋতুপর্ণা আঢ্য! নাম ঘোষণার পর থেকেই তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বনগাঁর রাজনীতিতে পরিচিত মুখ ঋতুপর্ণা এবার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন!
advertisement
2/6
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে জন্ম ঋতুপর্ণার। বনগাঁতেই বড় হয়ে ওঠা। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এই তরুণী রাজনৈতিকভাবে বড় হয়েছেন বনগাঁর পরিচিত রাজনৈতিক পরিবারে। তাঁর বাবা শঙ্কর আঢ্য এবং মা জ্যোৎস্না আঢ্য, দু'জনেই পুরসভার চেয়ারম্যান পদে দায়িত্ব সামলেছেন। ফলে ছোট থেকেই রাজনীতির পরিবেশে বড় হওয়ায়, রাজনৈতিক কৌশল ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সখ্যতা ঋতুপর্ণার
advertisement
3/6
ঋতুপর্ণার রাজনৈতিক জীবনের শুরু কংগ্রেসের হাত ধরেই। জীবনের প্রথম পুরসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ে জয়লাভ করেন তিনি। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং বর্তমানে বনগাঁ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করছেন
advertisement
4/6
রাজনৈতিক জীবনের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি তাঁকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক মামলায় তাঁর বাবা শঙ্কর আঢ্যের নাম জড়িয়েছে এবং তাঁকে জেল হেফাজতেও থাকতে হয়েছে। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকেও নজরদারির আওতায় রাখা হয়েছিল বলে সূত্রের খবর। পাশাপাশি, একটি বেসরকারি সংস্থার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে তাঁর মা জ্যোৎস্না আঢ্যের বিরুদ্ধে তদন্ত শুরু হলে সেই মামলায় ঋতুপর্ণাকেও জিজ্ঞাসাবাদ করা হয়
advertisement
5/6
এবারের নির্বাচনে বিজেপিকে হারানোর লক্ষ্যেই মাঠে নেমেছেন ঋতুপর্ণা আঢ্য। তাঁর কথায়, বনগাঁয় জয়ী হলে একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলাই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। এতে গাইঘাটা ও গোপালনগর এলাকার মানুষের চিকিৎসা হবে সহজে।
advertisement
6/6
রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ঋতুপর্ণা। সব মিলিয়ে তরুণী প্রার্থী ঋতুপর্ণা আঢ্যকে ঘিরে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে উত্তেজনা তুঙ্গে
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
WB Assembly Elections 2026: রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া, সুন্দরী ঋতুপর্ণার হাতেই এবার তৃণমূলের বনগাঁ দক্ষিণ, চিনে নিন প্রার্থীকে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল