TRENDING:

Money Making Idea: ঘরে ঘরে লক্ষ্মীলাভের নয়া ফর্মুলা, বাঁশের টুকরো থেকেই সংসারে এসেছে সুদিন! নতুন পেশায় মেতেছে গোটা গ্রাম

Last Updated:
North 24 Parganas Money-Making Idea: বাঁশ থেকে স্বনির্ভতার স্বাদ পেয়েছেন মিনাখাঁর গৃহবধূরা। বাঁশের সরু কাঠি তৈরি করে প্রতিদিন কয়েকশো টাকা পর্যন্ত আয় করছেন তাঁরা। এই ছোট উদ্যোগের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা এসেছে পরিবারে।
advertisement
1/6
ঘরে ঘরে লক্ষ্মীলাভের নয়া ফর্মুলা, বাঁশ থেকে সংসারে এসেছে সুদিন! গোটা গ্রামে এখন নতুন পেশা
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের লাউগাছি, কুশাংরা-সহ একাধিক গ্রামে এখন ভিন্ন এক কর্মব্যস্ত চিত্র দেখা যাচ্ছে। গ্রামের অধিকাংশ বাড়িতেই মহিলারা দিনের কাজ সেরে বসে পড়ছেন বাঁশ থেকে সরু কাঠি তৈরির কাজে। এই ছোট্ট কাজই ধীরে ধীরে তাদের বাড়তি আয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছে। (ছবি ও তথ্য - জুলফিকার মোল্যা)
advertisement
2/6
বাংলার গ্রামাঞ্চলে প্রাচীনকাল থেকেই বাঁশ, কাঠ ও মাটির ব্যবহার ব্যাপকভাবে প্রচলিত। কাঁচা ঘরবাড়ির কাঠামো, চালাঘরের খুঁটি বা বিভিন্ন দৈনন্দিন সামগ্রী, সব ক্ষেত্রেই বাঁশের গুরুত্ব ছিল অপরিসীম। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এখনও অনেক গ্রামে বাঁশ-বেতের বিভিন্ন সামগ্রী তৈরির কাজ চলছে, যা স্থানীয় মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে রয়েছে।
advertisement
3/6
মিনাখাঁর এই গ্রামগুলিতে কলকাতা থেকে প্রতি সপ্তাহে গাড়িতে করে কাটা বাঁশের অংশ আনা হয়। সেই বাঁশ চিরে ছোট ছোট টুকরো করা হয় এবং বিশেষ পদ্ধতিতে সেগুলি থেকে সরু, মসৃণ কাঠি তৈরি করা হয়। কাঠিগুলি রোদে শুকিয়ে নির্দিষ্ট সংখ্যায় বান্ডিল বেঁধে আবার কলকাতায় পাঠানো হয়।
advertisement
4/6
প্রতিটি বান্ডিলে প্রায় ৮০০ থেকে ৯০০টি কাঠি থাকে। একটি বান্ডিল তৈরি করে মহিলারা পান প্রায় ৭ থেকে ৮ টাকা। সারাদিনে একাধিক বান্ডিল তৈরি করে অনেকেই দৈনিক শতাধিক টাকা পর্যন্ত আয় করতে পারছেন, যা তাদের সংসারের খরচে উল্লেখযোগ্য সহায়তা করছে।
advertisement
5/6
এই কাঠিগুলি ঠিক কোন কাজে ব্যবহৃত হয়, সে বিষয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ বলেন ঘুড়ি তৈরিতে লাগে, আবার কেউ জানান আইসক্রিম কারখানা বা বিভিন্ন শৌখিন সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয়। সঠিক ব্যবহার সম্পর্কে নিশ্চিত ধারণা না থাকলেও কাজের চাহিদা নিয়মিত থাকায় মহিলারা এই কাজ চালিয়ে যাচ্ছেন।
advertisement
6/6
ঘরের কাজ সামলে এই অতিরিক্ত উপার্জনের সুযোগ পেয়ে এলাকার কয়েক’শো মহিলা কিছুটা হলেও আর্থিক স্বনির্ভরতার পথে এগোচ্ছেন। ছোট এই উদ্যোগই তাদের জীবনে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে। (ছবি ও তথ্য - জুলফিকার মোল্যা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Money Making Idea: ঘরে ঘরে লক্ষ্মীলাভের নয়া ফর্মুলা, বাঁশের টুকরো থেকেই সংসারে এসেছে সুদিন! নতুন পেশায় মেতেছে গোটা গ্রাম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল