TRENDING:

North 24 Parganas News: ভারত-বাংলাদেশ সীমান্তে অভিনব চিত্র প্রদর্শনী! ছাত্রছাত্রীদের বার্তায় নজর কাড়ল জলবায়ু পরিবর্তন

Last Updated:
North 24 Parganas News: পরিবেশের ভারসাম্য রক্ষায় সীমান্তে সজাগ খুদে পড়ুয়ারা। প্রায় ৪০০ ছাত্রছাত্রীর রং-তুলিতে ফুটে উঠল আগামীর সবুজ পৃথিবী গড়ার স্বপ্ন। বিশ্ব উষ্ণায়ন নিয়ে এই প্রদর্শনীর মূল লক্ষ্য জনসচেতনতা বৃদ্ধি।
advertisement
1/6
ভারত-বাংলাদেশ সীমান্তে অভিনব চিত্র প্রদর্শনী! ছাত্রছাত্রীদের বার্তায় নজর কাড়ল জলবায়ু
ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকার খুদে পড়ুয়াদের উদ্যোগে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে অনুষ্ঠিত হল এক অভিনব চিত্র প্রদর্শনী। বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিন্ডা–পানিতর গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা শিবতলা এলাকায় ইছামতি নদীর পাড়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রায় ৪০০ জন খুদে শিল্পী তাদের আঁকার মাধ্যমে বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে।
advertisement
2/6
বর্তমানে বিশ্ব উষ্ণায়নের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে সারা বিশ্বে। দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত বিভিন্ন অঞ্চলে হিমবাহ দ্রুত গলতে শুরু করেছে। এর ফলে ক্রমশ বাড়ছে সমুদ্রের জলস্তর, যা উপকূলবর্তী দেশগুলির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
3/6
বিশেষজ্ঞদের মতে, জলস্তর বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে বহু সমুদ্রতীরবর্তী শহর ও জনবসতি বিপদের মুখে পড়তে পারে। ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলেও এ বিষয়ে সতর্কবার্তা জারি হয়েছে। তাই পরিবেশ রক্ষার বিষয়টি এখন বিশ্বজুড়ে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।
advertisement
4/6
এই পরিস্থিতিতে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এগিয়ে এসেছে সীমান্ত এলাকার একদল কচিকাঁচা। চিত্রশিল্পী ও অঙ্কন প্রশিক্ষক নবকুমার সরকারের উদ্যোগে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে অংশ নেয় প্রায় ৪০০ জন পড়ুয়া। তাদের আঁকা ছবিতে ফুটে ওঠে প্রকৃতি রক্ষার নানা বার্তা।
advertisement
5/6
গাছ কাটার ক্ষতিকর প্রভাব, জল অপচয়ের ফলে পরিবেশের ক্ষতি এবং বৃক্ষরোপণের গুরুত্ব—এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবিগুলি। পাশাপাশি সুস্থ পরিবেশ বজায় রাখতে কীভাবে সচেতন হতে হবে, সেই বার্তাও তুলে ধরেছে খুদে শিল্পীরা।
advertisement
6/6
উদ্যোক্তা নবকুমার সরকার জানান, বর্তমানে অনেক শিশু মোবাইল ফোনে বেশি সময় কাটায়। তাদের সৃজনশীল কাজে যুক্ত করতে আঁকা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে খুদে শিল্পীরা পরিবেশ রক্ষার বার্তা দিয়েছে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: ভারত-বাংলাদেশ সীমান্তে অভিনব চিত্র প্রদর্শনী! ছাত্রছাত্রীদের বার্তায় নজর কাড়ল জলবায়ু পরিবর্তন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল