TRENDING:

Kolkata Traffic Update: যানজটের দুঃস্বপ্ন শেষ! বাগুইআটি থেকে হলদিরাম পৌঁছতে এখন লাগবে মাত্র ২ মিনিট, ট্রাফিক বদলে চমক ভিআইপি রোডে

Last Updated:
Haldiram Crossing Traffic Update: হলদিরাম মোড়ে ট্রাফিক নিয়মে পরিবর্তনের ফলে ভিআইপি রোডে যান চলাচলের গতি প্রায় দ্বিগুণ হয়েছে। নতুন ফ্রি রাইট ও লেফট টার্ন ব্যবস্থায় কমেছে যানজট, স্বস্তি পেয়েছেন নিত্যযাত্রী ও সাধারণ মানুষ।
advertisement
1/7
যানজটের দুঃস্বপ্ন শেষ! বাগুইআটি থেকে হলদিরাম পৌঁছতে এখন লাগবে মাত্র ২ মিনিট
দ্রুত ও ব্যস্ততম এই রাস্তায় ট্রাফিক নিয়মের সামান্য বদলেই যানজট বদলে যেন গতি পাচ্ছে হলদিরাম মোড়। দীর্ঘদিন ধরেই ভিআইপি রোডের অন্যতম ব্যস্ত ও যানজটপ্রবণ মোড় হিসেবে পরিচিত হলদিরাম ক্রসিং। তবে এবার সেই চেনা ছবিতে বদল আনল বিধাননগর ট্র্যাফিক পুলিশের পরীক্ষামূলক উদ্যোগ। সিগন্যালিং ব্যবস্থার পরিবর্তন এবং রুটে সামান্য অদলবদলের ফলে হলদিরাম থেকে কৈখালি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় যান চলাচলের গতি প্রায় দ্বিগুণ বেড়েছে বলে দাবি পুলিশের। (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/7
এয়ারপোর্ট ট্র্যাফিক গার্ডের আওতাধীন এই গুরুত্বপূর্ণ মোড়ে সম্প্রতি বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হলদিরাম মোড়ের পুরোনো সিগন্যাল-নির্ভর ‘রাইট টার্ন’ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
3/7
তার পরিবর্তে কৈখালি সাব-ট্র্যাফিক গার্ড অফিসের সামনে চালু হয়েছে ‘ফ্রি রাইট টার্ন’। পাশাপাশি, নিউ টাউন থেকে আসা গাড়িগুলির জন্য তেঘরিয়ার দিকে যাওয়ার পথে চালু করা হয়েছে ‘ফ্রি লেফ্‌ট টার্ন’ ব্যবস্থা।
advertisement
4/7
এই নতুন ব্যবস্থার সুফল ইতিমধ্যেই মিলতে শুরু করেছে বলে দাবি স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের একাংশের। ছুটির দিন তো বটেই, সপ্তাহের ব্যস্ত কর্মদিবসেও যানজট অনেকটাই কমেছে বলে তাঁদের অভিজ্ঞতা।
advertisement
5/7
পুলিশের পর্যবেক্ষণ অনুযায়ী, বাগুইআটি ফ্লাইওভার থেকে নেমে হলদিরাম পৌঁছতে এখন সময় লাগছে ২ মিনিট বা তারও কম। অন্যদিকে, কৈখালি থেকে হলদিরাম যেতে সময় লাগছে প্রায় এক মিনিট তাও কোনও সিগন্যালের বাধা ছাড়াই।
advertisement
6/7
ডিজিটাল ট্র্যাফিক মনিটরিং প্ল্যাটফর্ম এবং গুগল ম্যাপের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, দমদম পার্ক থেকে হলদিরাম পর্যন্ত যানবাহনের গড় গতিবেগ আগে যেখানে ছিল ঘণ্টায় ১৭-১৮ কিলোমিটার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ঘণ্টায় ৩৪-৩৫ কিলোমিটার। একইভাবে কৈখালি থেকে হলদিরামের পথে গতিবেগ ১২ কিলোমিটার থেকে বেড়ে ২৫ কিলোমিটার ছাড়িয়েছে।
advertisement
7/7
বিধাননগর কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের এক কর্তার কথায়, নতুন এই ব্যবস্থার ফলে হলদিরাম মোড়ে অকারণ যানজট অনেকটাই কমেছে। এতে যেমন জ্বালানির সাশ্রয় হচ্ছে, তেমনই সাধারণ মানুষের যাতায়াতের সময়ও উল্লেখযোগ্যভাবে কমেছে। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, আপাতত পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ব্যবস্থা স্থায়ী করার দিকেই এগোচ্ছে বিধাননগর কমিশনারেট। (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Kolkata Traffic Update: যানজটের দুঃস্বপ্ন শেষ! বাগুইআটি থেকে হলদিরাম পৌঁছতে এখন লাগবে মাত্র ২ মিনিট, ট্রাফিক বদলে চমক ভিআইপি রোডে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল