Rainfall alert: আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার পাশের জেলা-সহ চার জেলায় বৃষ্টি আসছে! সঙ্গে ৫০ কিমি বেগে ঝড়
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Rainfall alert: কিছু ক্ষণের মধ্যেই রাজ্যের চার জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হতে পারে কলকাতার পাশের জেলা উত্তর চব্বিশ পরগনা-সহ আরও তিন জেলায়।
advertisement
1/6

আর কিছু ক্ষণের মধ্যেই রাজ্যের চার জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হতে পারে ওই জেলাগুলিতে।
advertisement
2/6
চার জেলাই দক্ষিণবঙ্গের, তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। সতর্ক বার্তায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ওই জেলাগুলিতে।
advertisement
3/6
শনিবার দক্ষিণবঙ্গের চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলার দু এক জায়গায়। নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং উত্তর ও ২৪ পরগনা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শিলা বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়।
advertisement
4/6
রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে এবং মঙ্গলবারে ফের দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
5/6
উত্তরবঙ্গে আজ, শনিবার বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সব জেলাতে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা। জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির বেশি সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে। শিলাবৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে।
advertisement
6/6
রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Rainfall alert: আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার পাশের জেলা-সহ চার জেলায় বৃষ্টি আসছে! সঙ্গে ৫০ কিমি বেগে ঝড়