WB Assembly Election 2026: দুর্যোগে ভেস্তে গেল অভিষেকের সভা, কিন্তু মুড়ি-মুড়কির মতো বিক্রি হল জল, বাদাম! মুখে চওড়া হাসি নিয়ে বাড়ি ফিরল বিক্রেতারা
- Reported by:Koushik Adhikary
- Published by:Nayan Ghosh
Last Updated:
WB Assembly Election 2026: তৃণমূল প্রার্থীর সমর্থনে সভার আয়োজন করা হয়েছিল ভগবানগোলায়। আসার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু দুর্যোগের কারণে তিনি পৌঁছতে পারেননি। তবে সভায় জল, বাদাম বিক্রি করতে এসে লক্ষ্মীলাভ হয়েছে বিক্রেতাদের। বাড়ি ফিরেছেন হাসিমুখে।
advertisement
1/5

প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভগবানগোলাতে নামতে পারল না হেলিকপ্টার। সেই কারণে বীরভূমের লাভপুরে জনসভা করে কলকাতা ফিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ভালই লক্ষ্মী লাভ হল ইউসুফ, আবু সুফিয়ান থেকে নিজামতদের। (ছবি ও তথ্য - কৌশিক অধিকারী)
advertisement
2/5
মুর্শিদাবাদ জেলার ভগবানগোলাতে তৃণমূলের উদ্যোগে প্রার্থী রেয়াদ হোসেন সরকারের সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়। কিন্তু জনসভা শুরু হলেও দুপুর আড়াইটা থেকে বৃষ্টি শুরু হয়। তবে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও ছাতা মাথায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে ও ভাষন শোনার জন্য উপস্থিত ছিলেন দলীয় কর্মীরা।
advertisement
3/5
আর সভা মঞ্চের বাইরে পসরা সাজিয়ে বসেছিল বেশ কিছু দোকান। কেও ছিলেন সবজি নিয়ে, কেও ছিলেন জল থেকে খাদ্য সামগ্রী নিয়ে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় না এলেও ভালই লক্ষ্মী লাভ হল ইউসুফ, আবু সুফিয়ান থেকে নিজামতদের।
advertisement
4/5
বিক্রেতা ইউসুফের কথায়, আমরা তৃণমূলের সভা হবে বলেই জল নিয়ে বিক্রির উদ্দ্যেশ্য উপস্থিত ছিলাম। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের সামনে না দেখতে পাওয়ার আক্ষেপ আছে। প্রায় পাঁচ হাজার টাকার বেশি জল বিক্রি হয়েছে আজকে আমাদের।
advertisement
5/5
বাদাম বিক্রেতা আবু সুফিয়ান জানিয়েছেন, নির্বাচনের সময় এই রকম নেতা-নেত্রীরা এলেই আমাদের কিছুটা লক্ষ্মী লাভ হতে পারে। আজকে যা বাদাম নিয়ে এসেছিলাম, তা সম্পূর্ণ বিক্রি হয়েছে। এতে আমাদের কিছুটা হলেও ভাল হলেও লক্ষ্মী লাভ হয়েছে। (ছবি ও তথ্য - কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: দুর্যোগে ভেস্তে গেল অভিষেকের সভা, কিন্তু মুড়ি-মুড়কির মতো বিক্রি হল জল, বাদাম! মুখে চওড়া হাসি নিয়ে বাড়ি ফিরল বিক্রেতারা