TRENDING:

North 24 Parganas News: বারাসত পুলিশের উদ্যোগে চালু হল গোবরডাঙা ট্রাফিক গার্ড! কমবে পথদুর্ঘটনা ও যানজট, আশাবাদী সাধারণ মানুষ

Last Updated:
North 24 Parganas News: যান চলাচল নিয়ন্ত্রণ ও পথ দুর্ঘটনা রুখতে বিশেষ উদ্যোগ নিল বারাসত পুলিশ জেলা। গোবরডাঙা থানার আওতায় চালু হল ট্রাফিক গার্ডের বিশেষ অফিস।
advertisement
1/6
বারাসত পুলিশের উদ্যোগে চালু হল গোবরডাঙা ট্রাফিক গার্ড! কমবে পথদুর্ঘটনা ও যানজট
শহরাঞ্চলের পাশাপাশি গ্রাম্য এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ ও পথ দুর্ঘটনা রুখতে বিশেষ উদ্যোগ নিল বারাসত পুলিশ জেলা। গোবরডাঙা থানার আওতায় চালু হল ট্রাফিক গার্ডের বিশেষ অফিস। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
প্রাথমিকভাবে প্রায় ১৫ জন ট্রাফিক কর্মী এই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বারাসতের এসডিপিও আজিংকা অনন্ত-সহ জেলা পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে এদিন গোবরডাঙা ট্রাফিক গার্ড অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
advertisement
3/6
সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন ও সাধারণ মানুষের চলাচল এই অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে হয়ে থাকে। পাশাপাশি জাতীয় সড়ক সংলগ্ন হওয়ায় এলাকাটির গুরুত্ব আরও বেড়েছে।
advertisement
4/6
তবে অতীতে একাধিক পথ দুর্ঘটনা সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমাতে এই ট্রাফিক গার্ডের মাধ্যমে সিগন্যালিং ব্যবস্থা উন্নত করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরার সাহায্যে নজরদারি চালানো হবে।
advertisement
5/6
এর ফলে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলেই আশাবাদী প্রশাসন। এদিন জেলা পুলিশের তরফে সাধারণ মানুষকে পথ দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত এগিয়ে এসে আহতদের সাহায্য করারও পরামর্শ দেওয়া হয়। এসডিপিও জানান, দুর্ঘটনায় আহতদের সাহায্য করতে গিয়ে কোনও ব্যক্তি পুলিশি হয়রানির মুখে পড়বেন না।
advertisement
6/6
অতীতে আহতদের হাবড়া হাসপাতালে নিয়ে যেতে হলেও ভবিষ্যতে গোবরডাঙা হাসপাতালকে আরও সক্রিয়ভাবে ব্যবহার করার বিষয়টি প্রশাসনিক স্তরে ভাবনাচিন্তা চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে হাবড়া ও গোবরডাঙা থানার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। আজ থেকেই কাজ শুরু করেছে এই নতুন ট্রাফিক গার্ড। এখন দেখার, আগামী দিনে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে কতটা কার্যকর ভূমিকা নিতে পারে গোবরডাঙার  এই ট্রাফিক গার্ড
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: বারাসত পুলিশের উদ্যোগে চালু হল গোবরডাঙা ট্রাফিক গার্ড! কমবে পথদুর্ঘটনা ও যানজট, আশাবাদী সাধারণ মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল