TRENDING:

Bridge Collapse: মাধ্যমিকের মাঝেই বড় বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের সেতু, চরম বিপাকে পরীক্ষার্থীরা

Last Updated:
North 24 Parganas Bridge Collapse: মাধ্যমিক পরীক্ষার মাঝেই বড় বিপর্যয়। সন্দেশখালিতে ভেঙে পড়ল গুরুত্বপূর্ণ কংক্রিটের সেতু। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো নিয়ে বাড়ছে সুচিন্তা। প্রশাসনের পদক্ষেপ ও বিস্তারিত আপডেট জানুন।
advertisement
1/6
মাধ্যমিকের মাঝেই বড় বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের সেতু, চরম বিপাকে পরীক্ষার্থীরা
মাধ্যমিক পরীক্ষার মাঝেই চরম বিপর্যয় নেমে এল সন্দেশখালিতে। সন্দেশখালি এক নম্বর ব্লকের অন্তর্গত ঢ্যাকনামারী এলাকায় বিদ্যাধরী নদীর উপর নির্মিত একটি পুরনো কংক্রিটের সেতু হঠাৎ ভেঙে পড়েছে। পূর্ণিমার ভরা কোটালের প্রবল জলের চাপে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
advertisement
2/6
এই কংক্রিটের সেতুটি দীর্ঘদিন ধরে বয়ারমারী পঞ্চায়েত ও হাটগছি পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা ছিল। প্রায় ১০০ ফুট দীর্ঘ এই সেতু দিয়ে প্রতিদিন কয়েকশো মানুষ স্কুল, বাজার ও কাজের প্রয়োজনে যাতায়াত করতেন। সেতুটি ভেঙে পড়ায় এক মুহূর্তে থমকে গেছে স্বাভাবিক জনজীবন।
advertisement
3/6
স্থানীয়দের অভিযোগ, তৎকালীন বাম আমলে নির্মিত এই সেতুর গত কয়েক বছর ধরে কোনও রকম সংস্কার বা মেরামতির কাজ হয়নি। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিনের অবহেলা ও দুর্বল কাঠামোর কারণেই শেষ পর্যন্ত এই সেতু ভেঙে পড়েছে বলে দাবি বাসিন্দাদের।
advertisement
4/6
সেতু ভেঙে পড়ার ফলে দুই পঞ্চায়েত কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি পরিষেবা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অসুস্থ রোগী, বয়স্ক মানুষ ও নিত্যযাত্রীরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন।
advertisement
5/6
সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা দিতে যাওয়ার জন্য পরীক্ষার্থীদের কাছে এই সেতু ছাড়া আর কাছাকাছি বিকল্প পথ নেই। ফলে আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পড়ুয়া ও তাদের অভিভাবকেরা।
advertisement
6/6
ঘটনার খবর পেয়ে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সর্বত্র। অস্থায়ী সেতু নির্মাণ বা নৌকার ব্যবস্থা করে পরীক্ষার্থীদের যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Bridge Collapse: মাধ্যমিকের মাঝেই বড় বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের সেতু, চরম বিপাকে পরীক্ষার্থীরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল