TRENDING:

North 24 Parganas News: এলাহি আড়ম্বর নয়, নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নবদম্পতির, হাসি ফুটল শবর পড়ুয়াদের মুখে

Last Updated:
North 24 Parganas News: এলাহী আড়ম্বরে বিয়ে নয়, নিজেদের বিয়ের আনন্দ এভাবেই মানবিকতার ছোঁয়ায় স্মরণীয় করে রাখলেন নব দম্পতি। নতুন জীবন শুরুতে সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন হাবড়ার গৌরব ঘোষ ও বেহালার সোমপ্রিয়া দলুই।
advertisement
1/6
এলাহি আড়ম্বর নয়, বিয়ের আনন্দ স্মরণীয় করে রাখলেন নবদম্পতি, হাসি ফুটল শবর পড়ুয়াদের মুখে
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: এলাহী আড়ম্বরে বিয়ে নয়, নিজেদের বিয়ের আনন্দ এভাবেই মানবিকতার ছোঁয়ায় স্মরণীয় করে রাখলেন নব দম্পতি। নতুন জীবন শুরুতে সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন হাবড়ার গৌরব ঘোষ ও বেহালার সোমপ্রিয়া দলুই। দু’দিন আগেই চার হাত এক হয়েছে গৌরব ও সোমপ্রিয়ার।
advertisement
2/6
এদিন ছিল তাঁদের বৌভাতের অনুষ্ঠান। দু’জনেই অস্ট্রেলিয়ার একটি সংস্থায় কর্মরত। গৌরবের বাবা শুভঙ্কর ঘোষ দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। সেই মানবিক ধারাকেই আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন নবদম্পতি।
advertisement
3/6
বাগদার আমডোব এলাকার শবরপাড়ায় বসবাস প্রায় দেড়শো শবর সম্প্রদায়ের পরিবারের। দীর্ঘদিন ধরেই শিক্ষার আলো থেকে বঞ্চিত এই মানুষজন। করোনা পর্বে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গিয়ে শবর সম্প্রদায়ের সেই দুঃখ-দুর্দশার ছবি চোখে আটকে ছিল।
advertisement
4/6
সেই বিদ্যালয়ের ৫০ জন শবর শিশুকে এদিন গাড়ি ভাড়া করে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানান ওই নবদম্পতি। শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী। অনলাইন পড়াশোনার সুবিধার্থে একটি বড় এলইডি টিভিও উপহার দেওয়া হয়। পাশাপাশি শিশুদের জন্য দুপুরের আহারের ব্যবস্থাও করা হয়।
advertisement
5/6
অনুষ্ঠানের শেষে শিশুদের নিরাপদে বাড়িও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন গৌরব ও সোমপ্রিয়া। গৌরব ঘোষ জানান, তাঁর বাবা যেভাবে নিজের ব্যবসার পাশাপাশি সমাজের জন্য কাজ করে এসেছেন, তাঁরাও সেই পথেই এগোতে চান। অন্যদিকে, সোমপ্রিয়া দলুই বলেন, এই কচিকাঁচাদের সম্মান জানাতে পেরে ওদের মুখের হাসি দেখে যে তৃপ্তি পেলাম, সেটাই আমাদের নতুন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
advertisement
6/6
এদিন উপহার গ্রহণের সময় ওই ছাত্র-ছাত্রীদের মুখে ছিল আনন্দের ঝিলিক। স্থানীয় বাসিন্দাদের কথায়, আজকের সমাজে যেখানে বিয়ে মানেই বিপুল খরচ ও প্রদর্শনের প্রতিযোগিতা, সেখানে গৌরব ও সোমপ্রিয়ার এই উদ্যোগ সমাজের কাছে এক অন্য রকম মানবিক বার্তা দিয়ে গেল।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: এলাহি আড়ম্বর নয়, নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নবদম্পতির, হাসি ফুটল শবর পড়ুয়াদের মুখে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল