New Rail Station: ভারতীয় রেল আরও সুবিধা করে দিল, এবার নতুন এই স্টেশনেও থামবে এক্সপ্রেস ট্রেন, সুবিধা হাজার-হাজার যাত্রীর
- Reported by:Mainak Debnath
- Published by:Debalina Datta
Last Updated:
New Rail Station: যাত্রীদের জন্য বিরাট সুখবর, এবার হাজারদুয়ারি এক্সপ্রেস স্টপেজ পেতে চলেছে দেবগ্রাম স্টেশনে
advertisement
1/6

কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস এবার স্টপেজ পেল নদিয়ার দেবগ্রাম স্টেশনে। খুশি দেবগ্রাম ও তার আশেপাশের এলাকার নিত্যযাত্রীরা।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
হাজারদুয়ারি এক্সপ্রেস মুর্শিদাবাদ ও নদিয়া জেলার বহু লোক নিত্য যাতায়াত করেন কলকাতায় এবং এর পাশাপাশি কলকাতা থেকে বহু পর্যটক নদিয়া এবং মুর্শিদাবাদ ভ্রমনে আসেন এই ট্রেনে চেপেই।
advertisement
3/6
তবে জংশন এবং গুরুত্বপূর্ণ স্টেশন ছাড়া এই ট্রেনের স্টপ এর ছিল না অধিকাংশ স্টেশনগুলোতেই। কলকাতা থেকে আসলে কৃষ্ণনগর এবং তারপর বেথুয়াডহরী স্টেশন এর পরে এই ট্রেন সোজা গিয়ে দাঁড়াতো পলাশীতে।
advertisement
4/6
এবার বহু মানুষের অনুরোধ এবং যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই বেথুয়াডহরি ও পলাশীর মাঝে দেবগ্রাম স্টেশনে স্টপেজ পেল হাজারদুয়ারি ট্রেন। যদিও এই স্টপেজ আপাতত পরীক্ষামূলক ভাবে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।
advertisement
5/6
এর আগে হাজারদুয়ারি এক্সপ্রেসের নদিয়া জেলাতে ছিল চারটি মাত্র স্টপেজ এখন দেবগ্রাম স্টপেজ বের হয়ে গেল পাঁচটি। রানাঘাট, কৃষ্ণনগর, বেথুয়াডহরি এবং পলাশীর মাঝে এই দেবগ্রাম স্টেশন।
advertisement
6/6
তবে অনেক যাত্রীরাই রেলের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে বলছেন এক্সপ্রেস ট্রেন যদি এত স্টপেজ দেয় তাহলে সেটি মেমু কিংবা প্যাসেঞ্জার ট্রেনে পরিণত হয়ে যাবে পরিষেবা ঠিকঠাক মিলবে কিনা তখন সেটাই চিন্তার বিষয় তাদের।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
New Rail Station: ভারতীয় রেল আরও সুবিধা করে দিল, এবার নতুন এই স্টেশনেও থামবে এক্সপ্রেস ট্রেন, সুবিধা হাজার-হাজার যাত্রীর