Traffic Rules: আইন ভঙ্গ করলে উল্টে দেওয়া হচ্ছে উপহার! অভিনব ভাবনা ট্রাফিক পুলিশের
- Reported by:Mainak Debnath
- Published by:Salmali Das
Last Updated:
Traffic Rules: পথ নিরাপত্তা নিশ্চিত করতে এবং ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিকে সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল রানাঘাট পুলিশ জেলা। ট্র্যাফিক নিয়ম না মানলেই দেওয়া হচ্ছে পুলিশের থেকে বিশেষ উপহার!
advertisement
1/6

পথ নিরাপত্তা নিশ্চিত করতে এবং ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিকে সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল রানাঘাট পুলিশ জেলা। ট্র্যাফিক নিয়ম না মানলেই দেওয়া হচ্ছে পুলিশের থেকে বিশেষ উপহার!ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
কল্যাণী বুদ্ধ পার্ক সংলগ্ন এলাকায় রানাঘাট ট্রাফিক ডিএসপির নেতৃত্বে একটি বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। শাস্তি নয়, সচেতনতাই লক্ষ্য এবার পুলিশের!
advertisement
3/6
সাধারণত হেলমেটহীন চালকদের দেখলে পুলিশ জরিমানা বা আইনি পদক্ষেপ নিয়ে থাকে। কিন্তু এদিনের ছবিটা ছিল একেবারে আলাদা। দেখা যায়, কল্যাণী বুদ্ধ পার্কের সামনে দিয়ে যাওয়া যে সমস্ত বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না, তাদের পথ আটকে দাঁড়ান রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি।
advertisement
4/6
তবে ধমক বা জরিমানা নয়, বরং তাঁদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে ট্রাফিক আইন মানার অনুরোধ জানান তিনি। নিজের হাতে হেলমেট পরিয়ে দিলেন ট্র্যাফিক ডিএসপি।
advertisement
5/6
এদিনের কর্মসূচির সবথেকে উল্লেখযোগ্য দিক ছিল ডিএসপি সাহেবের সক্রিয় অংশগ্রহণ। হেলমেটহীন চালকদের বিপদের কথা বুঝিয়ে বলার পাশাপাশি, তিনি নিজে হাতে তাঁদের মাথায় হেলমেট পরিয়ে দেন।
advertisement
6/6
পুলিশের এই মানবিক ও বন্ধুসুলভ আচরণে অবাক হয়ে যান সাধারণ পথচারীরা। এবং আগামী দিনের অঙ্গীকারবদ্ধ হয়ে যান সকলেই ট্রাফিক নিয়ম যথাযথভাবে পালন করবেন তারা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Traffic Rules: আইন ভঙ্গ করলে উল্টে দেওয়া হচ্ছে উপহার! অভিনব ভাবনা ট্রাফিক পুলিশের