TRENDING:

Commercial LPG supply: বাণিজ্যিক গ্যাস অমিল, সমস্যায় রেস্তরাঁর মালিক, অটোচালকরাও! মুখ্যসচিবদের নিয়ে বৈঠকে কেন্দ্র

Last Updated:

Commercial LPG supply: এলপিজি সরবরাহ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নবান্ন সূত্রে খবর, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি পীয়ূষ পাণ্ডের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবের কেন্দ্রেস স্বরাষ্ট সচিব গোবিন্দ মোহন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এলপিজি সরবরাহ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নবান্ন সূত্রে খবর, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি পীয়ূষ পাণ্ডের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবের কেন্দ্রের স্বরাষ্ট সচিব গোবিন্দ মোহন।
রান্নার গ্যাস নিয়ে প্রবল সমস্যা
রান্নার গ্যাস নিয়ে প্রবল সমস্যা
advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের ডাকা বৈঠকে সব রাজ্যের মুখ্য সচিবদেরই ওই বৈঠকে রাখা হয়েছে। দুপুর তিনটে থেকে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, বিভিন্ন রাজ্যে গ্যাস সরবরাহ নিয়ে কী অবস্থা তা নিয়ে পর্যালোচনা মূলক রিপোর্ট নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেই সূত্রের খবর।

আরও পড়ুন: দিঘার সৈকতে ভেসে এল পাঁচ ফুট লম্বা সামুদ্রিক প্রাণীর দেহ! পাঠানো হল ময়নাতদন্তের জন্য

advertisement

এ রাজ্যে উত্তরবঙ্গে ইতিমধ্যেই রান্নার গ্যাস নিয়ে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে, দক্ষিণবঙ্গেও পরিস্থিতি ভাল নয়। রাজ্যের সামগ্রিক চিত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে তুলে ধরা হবে বলেই সূত্রের খবর। এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কী কী পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে বেশ কিছু নির্দেশ এই বৈঠকে দেওয়া হতে পারে বলেই নবান্ন সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: টি২০বিশ্বকাপ জেতার জন্য রেকর্ড অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা BCCI-এর! কত কোটি পাবেন সূর্যরা

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

কলকাতা, দুর্গাপুর, মালদহ-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রেস্তরাঁ থেকে হোটেল সব জায়গায় গ্যাসের সমস্যা হচ্ছে। গ্যাসের দাম বাড়লেও গ্যাসের জোগান না থাকায় বিপুল সমস্যায় রেস্তরাঁ মালিকরা। যুদ্ধের জ্বালা জ্বালানিতে! এবার দাম বাড়ল অটো LPG-র, লিটারে ৫ টাকা করে বাড়ল অটো LPG। ৫৭.৬৮ টাকা থেকে ৬২.৬৮ টাকা নতুন দাম। বাড়তি দাম দিয়েও একাধিক পাম্পে LPG অমিল, ফলে অটোচালকরাও বিপুল সমস্যায় পড়েছেন। শুধু স্বাভাবিক ভাবে পাওয়া যাচ্ছে এখনও গৃহস্থালির গ্যাসই, এই সমস্যা মেটাতেই বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Commercial LPG supply: বাণিজ্যিক গ্যাস অমিল, সমস্যায় রেস্তরাঁর মালিক, অটোচালকরাও! মুখ্যসচিবদের নিয়ে বৈঠকে কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল