TRENDING:

Nadia News: সোনার মন্দিরে অকাল দীপাবলি! গৌর পূর্ণিমা উপলক্ষে জনজোয়ার নবদ্বীপে, ছবিতে দেখুন বিশেষ সব মুহূর্ত

Last Updated:
Nadia News: গৌর পূর্ণিমা উপলক্ষে সেজে উঠেছে নবদ্বীপের সোনার মন্দির। হাজার হাজার মানুষ ও আধুনিক আলোকমালায় সেজে ওঠা মন্দিরের এই দৃশ্য ভক্তদের মনে ভক্তির জোয়ার এনেছে। আলোকসজ্জার সেই বিশেষ মুহূর্তের ছবি দেখুন আমাদের প্রতিবেদনে।
advertisement
1/6
সোনার মন্দিরে অকাল দীপাবলি! গৌর পূর্ণিমা উপলক্ষে জনজোয়ার নবদ্বীপে
চৈতন্যভূমি নবদ্বীপে গৌর পূর্ণিমা মানেই ভক্তি, আবেগ ও উৎসবের মিলনক্ষেত্র। প্রতি বছরের মতো এবছরও গৌর পূর্ণিমা উপলক্ষে হাজার হাজার স্থানীয় ও বহিরাগত ভক্তের সমাগম ঘটেছে নবদ্বীপে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
উৎসবের আবহ শুরু হয়েছে কয়েকদিন আগেই। তারই মধ্যে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে নবদ্বীপ মণিপুরের ‘রানির বাড়ির’ সোনার মন্দির।
advertisement
3/6
গৌর পূর্ণিমাকে সামনে রেখে সোনার মন্দিরটি সাজানো হয়েছে রঙিন আলোর মালায়। সন্ধ্যা নামতেই ঝলমলে আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে উঠছে গোটা মন্দির প্রাঙ্গণ। ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে চারপাশ। কয়েকদিন আগে থেকেই সেখানে শুরু হয়েছে নিরবচ্ছিন্ন হরিনাম সংকীর্তন।
advertisement
4/6
দোলের আগেই বহু ভক্ত মন্দিরে এসে অংশ নিচ্ছেন নামসংকীর্তনে। স্থানীয় ভক্ত বৃন্দাবন প্রামাণিক জানান, “প্রত্যেক বছর দোল উপলক্ষে আমরা এই মন্দিরে আসি। তবে এবছর তুলনামূলক ভিড় কিছুটা কম, অন্য বছর আরও বেশি ভিড় থাকে।” তবুও ভক্তদের উৎসাহ ও ভক্তিভাবের কোনও খামতি নেই।
advertisement
5/6
এবার গৌর পূর্ণিমার আগের রাতে বিশেষ আকর্ষণ হিসেবে হরিনাম সংকীর্তনে অংশ নেন স্বনামধন্য গায়ক পদ্ম পলাশ। তাঁর কণ্ঠে ভক্তিগীতি ও নামসংকীর্তনে মুগ্ধ হন উপস্থিত ভক্তরা।
advertisement
6/6
সব মিলিয়ে গৌর পূর্ণিমাকে কেন্দ্র করে নবদ্বীপ মণিপুরের সোনার মন্দিরে এখন উৎসবের আমেজ তুঙ্গে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Nadia News: সোনার মন্দিরে অকাল দীপাবলি! গৌর পূর্ণিমা উপলক্ষে জনজোয়ার নবদ্বীপে, ছবিতে দেখুন বিশেষ সব মুহূর্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল