Rainfall alert: হাতে একদম সময় নেই, ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতার পাশের জেলা-সহ রাজ্যের ৯ জেলায়, সঙ্গে ঝড় এবং বজ্রপাত
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Rainfall alert: রাজ্যে দুই থেকে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের মোট ৯ জেলায়। বৃষ্টির সঙ্গে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর।
advertisement
1/5

রাজ্যে দুই থেকে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের মোট ৯ জেলায়। বৃষ্টির সঙ্গে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর।
advertisement
2/5
আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের নয় জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর।
advertisement
3/5
বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলায়। জানা গিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে ওই সব জেলায়।
advertisement
4/5
দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
5/5
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।